News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্যায় জর্জড়িত অমরপুর হাক চাক এস বি সুকল হেলদোল নেই দপ্তরের
Image

সমস্যায় জর্জড়িত অমরপুর হাক চাক এস বি সুকল হেলদোল নেই দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২০ আগস্ট৷৷ শিক্ষার উন্নতিকল্পে সরকার যখন ঢালাও হারে পয়সা খরচ করে চলছে, তখন কিছু কুৎসিত মনোসম্পন্নদের কল্যানে দুর্নীতির আখড়াতে পরিনত হচ্ছে সরকারি বিদ্যালয়গুলি৷ এমনি এক বিদ্যালয়ের চিত্র হল অমরপুর মহকুমার পূর্ব-রাঙ্গামাটি গ্রামপঞ্চায়েতের অধিন হাক-চাক এসবিসুকলে৷ বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে যে বিষয়টি সবথেকে বেশী লজ্জিত করে তা হালো বিদ্যালয়টিতে নেই কোনো সাইনবোর্ড৷ তাছাড়াও বিদ্যালয় কক্ষগুলির বেহাল অবস্থায় দিশেহারা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সুকল কর্তৃপক্ষ৷ বিদ্যালয় কক্ষগুলিতে নেই কোনো দরজা, নেই জানালা৷ পাশাপাশি বিদ্যালয়ের দালান কক্ষগুলি এমন ভগ্ণ দশায় পরিনত হয়েছে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে৷ পরিদর্শনকালে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের সাথে কথা বললে ওরা জানান যে, সদর দরজা বিহীন এই বিদ্যালয়কে এলাকার কিছু দুষ্ট মনোসম্পন্ন দুষৃকতিরা ক্লাব ঘরে রূপান্তরিত করে রেখেছে৷ প্রায়সই ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে নানানা নেশা সামগ্রী সহ মল, মূত্র শ্রেণীকক্ষে দেখতে পায় বলে অভিযোগ তোলেছে ছাত্র-ছাত্রীরা৷ এই সমস্যাগুলির ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি সমস্যাগুলি শিকার করেন এবং আরো বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো অজ্ঞাত কারনে সমস্যা সমাধান করছে না কর্তৃপক্ষ৷ তাছাড়াও বিদ্যালয় পরিচালন কমিটি সম্পূর্ণ বিষয়টিতে অবহিত থাকলেও সমস্যা সমাধানে কোনো ভূমিকা পালন করছেনা৷ সবথেকে অবাক করার বিষয় হলো এই বিদ্যালয়ের সরকারি সম্পত্তি হাপিজের অভিযোগও রয়েছে৷ শিক্ষা বিপ্লবের মডেল রাজ্যে সুকলগুলির সমস্যা নিরসনে মূক ও বধির সরকারের নীরবতা  ঘিরে জনমনে বাড়ছে ক্ষোভ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top