News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব গান্দীর জন্মদিবস রাজ্যেও পালিত যথাযোগ্য মর্যাদায়
Image

রাজীব গান্দীর জন্মদিবস রাজ্যেও পালিত যথাযোগ্য মর্যাদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ সারা দেশের সঙ্গে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৩তম জন্মদিন৷ মূল অনুষ্ঠানটি হয়েছে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে৷ উপস্থিত ছিলেন কংগ্রেস পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক তাপস দে, মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, পুর পারিষদ রত্না দত্ত, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি সুশান্ত চক্রবর্তী৷ কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা৷ পাশাপাশি কংগ্রেস ভবন থেকে পদব্রজে গিয়ে গান্ধীঘাট শহিদ বেদিতে সমস্ত দলীয় নেতা ও কর্মীরা ভারতরত্ন রাজীব গান্ধীর স্মরনে পুষ্পার্ঘ নিবেদন করেছেন৷ ভারতমাতার সেবায় এবং রাষ্ট্রহিত করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন রাজীব গান্ধী৷ উন্নত ভারতের রূপকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাবাদর্শ কংগ্রেস কর্মীদের অনুপ্রেরণা৷ বর্তমান ভাবাদর্শ খাটো করতে বিজেপি চক্রান্ত চালাচ্ছে বলে সমালোচনা করেছেন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ দেশের মধ্যে কম্পিউটার প্রচলনের ক্ষেত্রে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top