News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর ভাষণ ইস্যুতে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে লাগাতর আন্দোলনে নামবে সিপিআইএম
Image

মুখ্যমন্ত্রীর ভাষণ ইস্যুতে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে লাগাতর আন্দোলনে নামবে সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট ৷৷ স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর রেকর্ডের ভাষণ সেন্সরের অভিযোগে প্রসার ভারতী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতর আন্দোলন কর্মসূচীর রূপরেখা নির্র্ধরণে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী শনিবার এক জরুরী বৈঠক করেছে৷ বৈঠকে ২০১৮ বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যু জিইয়ে রাখার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে৷
সূত্রের খবর, এদিন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ রাজ্যে বিজেপিকে কড়া মোকাবিলা করতে এই ইস্যু মূল হাতিয়ার হতে পারে বলে মনে করছেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা৷ রাজ্যের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আগামী লোকসভা অধিবেশনে বিষয়টি সংসদে উত্থাপন করবেন বলে স্থির হয়েছে৷ তাছাড়া, বাক্ স্বাধীনতা হরণ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাতের অভিযোগ এনে রাজ্যব্যাপী বিজেপির বিরুদ্ধে লাগাতর প্রচার অভিযান চালানোর বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ বিধানসভা নির্র্বচন পর্যন্ত এই ইস্যুটি টেনে নিয়ে ময়দান গরম করে রাখতে চাইছেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা৷ একচুল জমিও কোনভাবেই বিজেপিকে ছেড়ে দেওয়া যাবেনা, তাই মুখ্যমন্ত্রীর ভাষণ সেন্সর সিপিএমের কাছে অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু বলে মনে করছে সিপিএম৷
এদিকে, শনিবার দুপুরে বিশালগড় স্থিত চেলিখলা বাজারে সিপিএম দলের পক্ষ থেকে আগামী ১৫-৩১ আগষ্ট জাতীয় প্রচার অভিযান উপলক্ষে রাজ্যের সর্বত্র জন জমায়েত সংগঠিত করতে ওঠে পড়ে লেগেছে বামফ্রন্ট৷ চেলিখলা এলাকা সহ বাজার পরিক্রমা করে এক মিছিল সংগঠিত করেছে সিপিআইএম বিশালগড় কমিটি৷ তবে মিছিল শেষে বাজারে এক জমায়েত সংগঠিত করে৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগিয় কমিটির সদস্য বেনীমাধব দে, বিশালগড় নগর পঞ্চায়েত ভাইচ চেয়ারম্যান পার্থ প্রতীম মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা৷ সভায় আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা৷ বেনীমাধব দে বক্তব্য রাখেন ছয় দফা দাবী সনদ নিয়ে৷ দাবীগুলির মধ্যে কৃষকদের কৃষিঋণ মকুব, ফসল বিক্রির আইনি অধিকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ করা, বছরে দুই কোটি চাকুরির প্রতিশ্রুতি রূপায়ন, জিএসটির হার সংশোধন এবং মহিলা সংরক্ষণ বিল পাসের দাবি রাখেন৷ তাই আগামী ১৫-৩১ আগষ্ট জাতীয় জন জমায়েত সংগঠিত করার আহ্বান রাখেন সকল স্তরের জনগণের কাছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top