News Flash

  • Home
  • Uncategorized
  • ঘনিয়ামারায় বাবুল মিয়ার মৃত্যু রহস্য উন্মোচনে গড়িমসি, এসপি-কে ডেপুটেশন এলাকাবাসীর
Image

ঘনিয়ামারায় বাবুল মিয়ার মৃত্যু রহস্য উন্মোচনে গড়িমসি, এসপি-কে ডেপুটেশন এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগস্ট৷৷ শনিবার সকাল এগারটা নাগাদ বিশ্রামগঞ্জস্থিত এসপি অফিসে পাঁচজনের একটি প্রতিনিধি দল বাবুল মিঞার মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বাবুল মিঞার প্রথম স্ত্রীর মেয়ে রুজিনা আফরোজ সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার জন্য ডেপুটেশান দিয়েছে৷ গত ২৭ জুলাই সকালে বাবুল মিঞা ও তার স্ত্রী জেসমিনয়ারা বেগমের সঙ্গে প্রচন্ড ঝগড়া হয়৷ ঐদিন বিকালে জেসমিনয়ারার মামাতু ভাই মানিক মিঞার মাধ্যমে বাংলাদেশ থেকে তার আপন ভাই মুরশেদ আলমকে নিয়ে আসে৷ ঐদিন আনুমানিক পাঁচটা নাগাদ খুরশেদ আলম এলাকায় মাফিয়া সিহাবে পরিচিত টিটন মিঞাকে নিয়ে বাবুল মিঞার বাড়ীতে দেখতে পায়, বাবুল মিঞার ১৪ বছরে মেয়ে রুজিনা আফরোজ৷ ২৮ জুলাই জেসমিনয়ারা বেগম স্বামী বাবুল মিঞাকে বলে সে যেন বাড়িতে থাকে, তিনি ভাইকে নিয়ে আসবে৷ এইকথা বলে দুই পুত্র সন্তানকে নিয়ে বেড়িয়ে যায় বাড়ি থেকে৷ রাত আনুমানিক ১১টায় বাবুল মিঞার ঝুলন্ত মৃতদেহ ঘনিয়ামারায় নিজ বাড়ির দক্ষিণ ঘরে দেখতে পায়৷ এদিকে মৃত্যুর খবর পেয়ে বাবুল মিঞার বৃদ্ধ পিতা ইউনুছ মিঞা ও তার স্ত্রী দুজনে বহু মামলায় আসামী জয়নাল মিঞার পাশে দেখতে পাওয়া যায় জেসমিনয়ারা বেগমকে৷ যদিও জেসমিনয়ারা বেগম ১৬ আগস্ট আদালত থেকে জামিনে ছাড়া পান৷ তবে এখন নিরাপত্তার প্রশ্ণ উঠেছে৷ মৃত বাবুল মিঞার স্ত্রী জেসমিনয়ারা এবং তার সহযোগিরা বাবুল মিঞার কন্যা রুজিনা এবং পুত্র রাবিব হাসানকে সুকল থেকে আসা যাওয়ার পথে অপহরণ করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে৷ উক্ত মামলার বিষয়ে পুলিশ তদন্ত করতে শুধু একদিন এসেছিল এবং মামলায় অপর আসামী মানিক মিঞা এলাকায় থাকা সত্বেও পুলিশ গ্রেপ্তার করছে না৷ এ বিষয়ে মামলায় সুষ্ঠু তদন্তক্রমে ইউনুছ মিঞার পরিবারের নিরাপত্তার জন্য শনিবার বিশ্রমাগঞ্জ এসপি সুদীপ্ত দাসের কাছে ডেপুটেশান প্রদান করেছে এলাকার লোকজন৷ বিভিন্ন অভিযোগ তুলে ধরে এসপি  সুদীপ্ত দাসের নিকট প্রায় ১ ঘন্টা কথা বলেছেন ঘনিয়ামারার নেহালচন্দ্র নগরের এলাকাবাসীরা৷ অভিযোগের ভিত্তিতে যে ডেপুটেশান প্রদান করা হয়েছে তা সুষ্ট ভাবে বিচার বিবেচনা করে তদন্ত করবে বলে আশ্বাস দেন বাবুল মিঞার পরিবারকে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top