News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৯ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে আমেরিকাবাসী
Image

৯৯ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে আমেরিকাবাসী

ওয়াশিংটন, ২০ আগস্ট (হি.স.) : প্রায় শতবর্ষ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে আমেরিকাবাসী | ১৯১৮ সালের ৮ জুনের পর সোমবার মধ্যাহ্ণে আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর কোটি কোটি মানুষ এখন সেই সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছে। এবার এই সূর্যগ্রহণ যারা সরাসরি দেখবেন, তাদের সংখ্যা নাকি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আমেরিকান অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির জ্যোতির্বিজ্ঞানী রিক ফিয়েনবার্গ দাবি করেন, ‘এটা নিশ্চিতভাবেই মানব ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের দেখা সূর্যগ্রহণ হতে যাচ্ছে’|

সোমবার পৃথিবীর ওপর চাঁদের যে ছায়া পড়বে, তার সবচেয়ে ঘন অংশটির আয়তন হবে ৭০ মাইল চওড়া এবং আড়াই হাজার মাইল দীর্ঘ। যুক্তরাষ্ট্রের মোট ১৪টি অঙ্গরাজ্যেও ওপর পড়বে এই ছায়া। অর্থাৎ এসব জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। কাজেই লাখ লাখ মানুষ এখন সরাসরি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য এই বিস্তীর্ণ অঞ্চলের শহর-গ্রামে ভিড় করবেন বলে মনে করা হচ্ছে। অনেক জায়গাতেই সূর্যগ্রহণ দেখার জন্য উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে গান, যোগ ব্যায়ামের চর্চা থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞানীদের লেকচার—সব আয়োজনই থাকছে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর একটা বিরাট অঞ্চল জুড়ে দেখা যাওয়ার ঘটনা খুব বিরল।সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং সস্তার অত্যধুনিক অপটিক্যাল যন্ত্রপাতির সহজলভ্যতার কারণে এবার এ নিয়ে মানুষের মধ্যে আগ্রহও ব্যাপক। সকালে প্যাসিফিক উপকূলের ওরেগনের মানুষ প্রথম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। এরপর এটি আটলান্টিক উপকূলের সাউথ ক্যারোলিনার মানুষ দেখার সুযোগ পাবেন আরও ৯০ মিনিট পর।

সূর্যগ্রহণ দেখার জন্য বাজারে ছাড়া হয়েছে ‘সোলার সেফ সানগ্লাস’। সেগুলো বিক্রি হচ্ছে দেদারসে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top