News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর ভাষণ ইস্যুতে সিপিআইএমের কুৎসার জবাব রাজনৈতিক ভাবে দেবে বিজেপি
Image

মুখ্যমন্ত্রীর ভাষণ ইস্যুতে সিপিআইএমের কুৎসার জবাব রাজনৈতিক ভাবে দেবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট ৷৷ স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর রেকর্ডেড ভাষণ প্রসার ভারতীর সেন্সরের অভিযোগ তুলে শাসকদল কুৎসা রটাচ্ছে৷ তাই বিজেপি রাজ্য কমিটি সিপিএমের কুৎসার জবাব রাজনৈতিক ভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী সোমবার রাজ্যে বিজেপির ৬০টি মন্ডলে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাসকদলের কুৎসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই খবর জানান বিজেপি এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা বিধায়ক আশিষ কুমার সাহা৷ তাঁর বক্তব্য, পরিবর্তনের আভাষ পেয়েও কোন বিজেপির বিরুদ্ধে কোন ইস্যু তুলে ধরতে পারছেনা শাসকদল সিপিএম৷ তাই ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচনের আগে কুৎসা রটানোই তাদের কাছে মূল হাতিয়ার৷ এর যোগ্য জবাব রাজনৈতিক ভাবে দেবে বিজেপি৷
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ভাষণ সেন্সরের নাম করে গত দুদিন ধরে শাসকদল সারারাজ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে৷ তাঁর দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যে ভাষণ রেকর্ড করেছিলেন তা সম্পূর্ণ অগনতান্ত্রিক৷ রাষ্ট্র কাঠামোকে উপেক্ষা করে উদ্দেশ্য মূলকভাবে মুখ্যমন্ত্রী ঐ ভাষণ রেকর্ড করেছিলেন বলে অভিযোগ এনেছেন বিধায়ক শ্রী সাহা৷ তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন রাষ্ট্র বিরোধী বক্তব্য রেখে দাঙ্গা পরিস্থিতি কায়েম হোক৷ স্বাধীনতা দিবসকে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ফায়দা তোলার জন্য বেছে নিয়েছেন৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভাষণে ধর্মীয় সংখ্যালঘুদের উস্কে দেওয়ার চেষ্টা করেছেন৷ ধর্মের নামে, জাতের নামে বিদ্বেষ সৃষ্টির চেষ্টাই ছিল মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য, দাবি বিধায়কের৷ কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোন বক্তব্য সম্প্রচার করা প্রসার ভারতীর পক্ষে সম্ভব নয়৷ তাই, প্রসার ভারতী মুখ্যমন্ত্রীকে তাঁর ভাষণ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল৷
এদিন শ্রী সাহা বলেন, মুখ্যমন্ত্রী দেশের জ্বলন্ত সমস্যা নিয়ে বক্তব্য রেখেছেন বলে দাবি করেছেন৷ অথচ, ডোকালামে চিনের আগ্রাসন চলছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোন কথা বলেননি৷ ব্রহ্মপুত্র নদে চিন বাঁধ নির্র্মণ করছে, এই পদক্ষেপ ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে পূর্বোত্তরের বিভিন্ন রাজ্যকে গভীর মরুভূমিতে পরিনত করতে পারে, সে বিষয়েও মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে কোন কিছুই উল্লেখ করেননি৷ আজহার মাসুদকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা দিতে চাইছে৷ কিন্তু তাতে চিন ভেটো দিয়ে চলেছে৷ এই নিয়েও মুখ্যমন্ত্রীর সুরে উদ্বেগ প্রকাশ পায়নি৷ কেবল মাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে যে ইস্যু নিয়ে চর্চা করা প্রয়োজন বলে মনে করেছেন, মুখ্যমন্ত্রী সেই দিশায় বক্তব্য রেখেছেন৷ শ্রী সাহার দাবি, রাজ্যের পরিবর্তনকামী মানুষ পরিবর্তন চাইছে৷ মুখ্যমন্ত্রী এবং শাসকদল তা বিলক্ষণ উপলব্ধি করতে পেরেছে৷ তাই পরিবর্তনের পরিবেশকে ঘোলাটে করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তোপ দাগেন বিধায়ক আশিষ কুমার সাহা৷
তিনি বলেন, বিজেপি রাজ্য কমিটি প্রসার ভারতীর পাশে রয়েছে৷ তাই শাসকদলের কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে৷ এই ইস্যুতে বিজেপি সিপিএমের মুখোশ খুলে দেবে বলে দাবি করেন তিনি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top