News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন
Image

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন

নয়াদিল্লি, ২০ অগাস্ট (হি.স.) : রবিবার রাজধানীর জাতীয় স্মৃতিসৌধের বীরভুমিতে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৩ তম জন্মবার্ষিকী শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরণ করা হয়৷ এদিন সকালে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের এবং প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজীব-সনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী এবং জামাতা রবার্ট ভদ্রাও বাবাকে শ্রদ্ধা নিবেদন করেন।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অাততায়ীদের হাতে মারা যাওয়ার পর তাঁর পুত্র এবং উত্তরাধিকারী হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। ১৯৮৪-১৯৮৯ সালের মধ্যে তিনি ভারতের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যখন পদ গ্রহণ করেছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী পদের জন্য সর্বকনিষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে ২১মে নির্বাচনী প্রচার চলাকালীন তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে এলটিটিই জঙ্গিদের মানববোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করা হয়।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top