News Flash

  • Home
  • Uncategorized
  • পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে এবার এনএসজি
Image

পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে এবার এনএসজি

পুরী, ২০ অগাস্ট (হি.স) : পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে জাতীয় নিরাপত্তা বাহিনী (‌এনএসজি)‌। জগন্নাথ মন্দিরে কোনও অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক ঘটনা ঘটলে তা রোধ করতে দ্রুত পদক্ষেপ নেবে এনএসজি। সম্প্রতি এনএসজির এক শীর্ষ আধিকারিক ১২ শতকেরও পুরনো এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পুরীতে এসেছিলেন।

পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর এনএসজি যৌথভাবে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক, ওড়িশা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে একযোগে মন্দিরের নিরাপত্তা পরিকাঠামোকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। এনএসজির এক আধিকারিক বলেন, ‘মন্দিরের ভেতর ও বাইরের স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যে কোনও ধরনের নাশকতামূলক ঘটনায় যাতে এনএসজি দ্রুত ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে মন্দিরে। সিসিটিভি ক্যামেরা বা মন্দিরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।’ আগামী ২৮ আগস্ট দু’দিনের জন্য ফের এনএসজির দল মন্দির পরিদর্শনে আসবেন।

শ্রী জগন্নাথ মন্দির খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তীর্থকেন্দ্র হিসাবে পরিচিত। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারেরও এই মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত দিকটি খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে। তাই মন্দিরের নিরাপত্তার দায়িত্ব এনএসজিকে দেওয়া হয়েছে। মন্দিরের নিরাপত্তায় রাজ্য সরকার কর্তৃক মাস্টার প্ল্যান কতটা প্রয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখবে এসএসজি। মন্দির কর্তৃপক্ষের সঙ্গেও নিরাপত্তা নিয়ে আলোচনায় বসবেন তারা।

Releated Posts

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top