News Flash

  • Home
  • Uncategorized
  • ফের এনডিএ শিবিরে যোগ দিল নীতীশ কুমারের দল
Image

ফের এনডিএ শিবিরে যোগ দিল নীতীশ কুমারের দল

পটনা, ১৯ অগাষ্ট (হি.স.) : বিচ্ছেদের চার বছর পর ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগ দিল সংযুক্ত জনতা দল। শনিবার সকালে পাটনায় নীতীশ কুমারের বাড়িতে দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক বসেছিল। সেখানেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজেপির প্রস্তাবে সকলে সায় দিয়েছেন দলের শীর্ষ নেতারা। ‌প্রায় দু’দশক একে অপরের সহযোগী থাকার পর, মতভেদের জেরে ২০১৩ সালে বিজেপি ও জেডিইউ-এর বিচ্ছেদ ঘটে। তবে এবছর রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুই দল ফের কাছাকাছি আসে। বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল একে অপরের শরিক। কিন্তু শরিক দলের অনুমতি না নিয়েই বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নেন নীতীশ কুমার। তারপর দুর্নীতির অজুহাতে আমকাই রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে রাতারাতি নয়া সরকার গড়েন। তার কয়েক দিন পর দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ কুমার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top