পটনা, ১৯ অগাষ্ট (হি.স.) : বিচ্ছেদের চার বছর পর ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগ দিল সংযুক্ত জনতা দল। শনিবার সকালে পাটনায় নীতীশ কুমারের বাড়িতে দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক বসেছিল। সেখানেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজেপির প্রস্তাবে সকলে সায় দিয়েছেন দলের শীর্ষ নেতারা। প্রায় দু’দশক একে অপরের সহযোগী থাকার পর, মতভেদের জেরে ২০১৩ সালে বিজেপি ও জেডিইউ-এর বিচ্ছেদ ঘটে। তবে এবছর রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুই দল ফের কাছাকাছি আসে। বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল একে অপরের শরিক। কিন্তু শরিক দলের অনুমতি না নিয়েই বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নেন নীতীশ কুমার। তারপর দুর্নীতির অজুহাতে আমকাই রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে রাতারাতি নয়া সরকার গড়েন। তার কয়েক দিন পর দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ কুমার।
ফের এনডিএ শিবিরে যোগ দিল নীতীশ কুমারের দল
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















