লখনউ, ১৮ অগাষ্ট (হি.স.) : এক সপ্তাহ কেটে গিয়েছে৷ গোরক্ষপুর কান্ডে এখনও শিশু মৃত্যু বেড়ে চলেছে৷ বৃহস্পতিবার রাতে অারও দুটি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ গোরক্ষপুর কান্ডে হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল একশো৷
বিল বকেয়া থাকায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়৷অক্সিজেন সরবরাহকারী সংস্থাটি দাবি করে অনেকবার বলা সত্ত্বেও তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর না মেলায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত৷ এর জেরেই গত সাত দিনে একশো শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
এদিকে পর পর এতগুলি শিশু মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা৷মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর পেছনে কোনও চক্রান্ত রয়েছে কি না তা প্রশাসনকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন৷ ইতিমধ্যেই হাসপাতালের এক চিকিৎসক ও এক আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷
গোরক্ষপুর কান্ডে অারও দুই শিশুর মৃত্যু
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















