News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যার লক্ষ্যে স্ত্রীকে কুপিয়ে ঘায়েল করে আত্মঘাতী স্বামী
Image

হত্যার লক্ষ্যে স্ত্রীকে কুপিয়ে ঘায়েল করে আত্মঘাতী স্বামী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ আগস্ট৷৷ নিজের স্ত্রীকে হত্যার চেষ্টা করে পরবর্তী সময় বাড়ির পাশে কাঠাল গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করল বছর ৫০ এর সুধীর দেবনাথ৷ ঘটনা খোয়াই থানা এলাকার পুর্ব গণকী গ্রাম পঞ্চায়েতের শ্রমিক কলনীতে বুধবার ভোর ৪টায়৷ ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার রাত্রি ১০টা সুধীর দেবনাথ ও তার স্ত্রী সন্ধ্যা দেবনাথ বাক-বিতন্ডায় জড়িয়ে পরেন৷ রাত্রি ১১টা নাগাদ সুধীর দেবনাথ বাড়ি থেকে চলে যান৷ রাত্রিতে দুই পুত্রকে নিয়ে সন্ধ্যা দেবনাথ ঘুমিয়ে পরেন৷ ভোর ৩টায় সুধীর দেবনাথ ঘরে ঢুকে তার স্ত্রী সন্ধ্যার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়৷ পরে দুই সন্তান সন্ধ্যা দেবনাথকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালে আসলে চিকিৎসক সাথে সাথে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন৷ কারণ সন্ধা দেবনাথের গলা ৭০ ভাগ কেটে যায়৷ বুধবার সকালে এলাকার মানুষ দেখতে পান সুধীর দেবনাথ বাড়ির পাশে কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনা স্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ সন্ধ্যা দেবনাথের অবস্থা আশঙ্কা জনক৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top