News Flash

  • Home
  • Uncategorized
  • দুই কলেজ ছাত্রকে নিগ্রহ প্রতিবাদে ঘেরাও পুলিশ, ক্ষমা চেয়ে নিস্তার
Image

দুই কলেজ ছাত্রকে নিগ্রহ প্রতিবাদে ঘেরাও পুলিশ, ক্ষমা চেয়ে নিস্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ খাকি উর্দির ক্ষমতার আস্ফালনে বিনা অপরাধে দুই কলেজ পড়ুয়া নিগৃহীত হওয়ার ঘটনায় রাতের আঁধারে অশান্ত হয়ে উঠে কল্যাণপুর৷ পুলিশি দাদাগিরির প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসীরা খাকি উর্দিধারীদের ঘেরাও করে রাস্তা অবরোধ করে৷ উত্তেজনার বশে চিৎকার চেঁচামেচিতে সন্নিহিত মন্দিরের মর্ধীয় অনুষ্ঠান চালকালে উপস্থি মানুষ বাড়িঘরে যাওয়ার দৌড়ঝাঁপ চালায়৷ পূর্ব সূচী মোতাবেক স্থানীয় আশ্রমে জড়ো হতে থাকে৷ এরই মধ্যে আশ্রম সংলগ্ণ স্থানে তীব্র হইচই, দৌড়ঝাঁপ৷ অভিযোগ কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু রায় মদ বিরোধী অভিযানের নাম দুই কলেজ ছাত্রমে বিনা অপরাধে নিগৃহীত করে৷ ছাত্ররা অভিযোগ করে বলে বাড়ির পাশে আশ্রমে অনুষ্ঠান চালকালে রাস্তায় দুই বন্ধু মিলে গল্প করছিল৷ এমন সময় কল্যাণপুর থানার ওসি এসআই দিব্যেন্দু রায় তাদের সামনে এসে এখানে উপস্থিতির কারণ জানতে চায়৷ উত্তর জানাতেই একজনকে শারীরিক নিগৃহীত করে৷ অপরজন দৌড়ে বাড়ি ঘরে ঢুকে গেলে পুলিশ তাকেও টেনে হিঁচড়ে আনে৷ ওসি তাদের অশালীন ভাষায় গালমন্দ করতে তাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়৷ শুরু হয় পুলিশ স্থানীয় জনতার বাক যুদ্ধ৷ মুহুর্তে বিনা অপরাধে ছাত্রদের নিগৃহীত করার প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তায় নামে৷ সাধারণ মানুষ পুলিশকে ঘেরাও করে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে৷ মানুষ দাবী করে বিনা অপরাধে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে৷ শেষ পর্যন্ত থানার ওসি নিজের দায় মাতায় নিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য ময়দানে এসে পরিস্থিতি মানুষকে বুুঝিয়ে রাস্তা অবরোধ, পুলিশকে ঘেরাও মুক্ত করে৷ সাধারণ মানুষ জানায় পুলিশ জনগণের বন্ধু, তাদের কাছ থেকে ভাল ব্যবহারই কাম্য৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top