News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার, হদিশ নেই যুবকের
Image

হাওড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার, হদিশ নেই যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷  সোমবার দুপুরে রাজধানী আগরতলার অদূরে বলদাখাল এলাকা হাওড়া নদী থেকে এক মহিলার মৃতদেহ

হাওড়ায় নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাসী এনডিআরএফের৷ ছবি নিজস্ব৷

উদ্ধার করা হয়৷ গতকাল রাতে শিব পূজার জল আনতে গিয়ে তিনি নদীতে তলিয়ে যান৷ অন্যদিকে রানীরবাজারে মাছ ধরতে গিয়ে পরেশ সরকার(২৪) নামে এক যুবক নদীর স্রোতে ভেসে যায়৷ এখনও তার কোন হদিশ পাওয়া যায়নি৷ আজ দুপুরে নদীর জলে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে দ্রুত স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহটি অনামিকা শর্র্ম গোস্বামীর(৩৩) বলে চিহ্ণিত করা হয়েছে৷ গতকাল রাতে খয়েরপুরে অন্যান্যদের সঙ্গে শিব পূজার জল ভড়তে গিয়ে ছিলেন তিনি৷ কিন্তু নদীর স্রোতে বেসামাল হয়ে পরেন৷ সঙ্গে থাকা অন্যান্যদের চেষ্টা সত্ত্বেও মহিলাকে রক্ষা করা সম্ভব হয়নি৷ রাতভর মহিলার জন্য তল্লাশি চালানো হয় কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ আজ দুপুরে বলদাখাল এলাকায় নদীতে দেহ ভেসে উঠে পুলিশ জল থেকে দেহ তুলে এনে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ অন্যদিকে রানীরবাজারে মাছ ধরতে গিয়ে পরেশ সরকার(২৪) নামে এক যুবক নদীর স্রোতে ভেসে যায়৷ এখনও তার কোন হদিশ পাওয়া যায়নি৷ এনডিআরএফের একটি দল গতকাল বিকাল থেকেই পরেশ সরকারের জন্য নদীতে ব্যাপক তল্লাশি চালায়৷ কিন্তু তার কোন হদিশ পাওয়া যায় নি৷ আজ এখন পর্যন্ত এক্ষেত্রে কোন সাফল্য আসেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top