News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, এখনও ৭৫ টি ত্রাণ শিবিরে ১০ হাজার শরণার্থী
Image

বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, এখনও ৭৫ টি ত্রাণ শিবিরে ১০ হাজার শরণার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ রবিবার থেকে রাজ্যে বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হয়েছে৷ তবে সোমবার দুপুরের বৃষ্টিতে আগরতলার বেশ কিছু এলাকায় জল জমে গেছে৷ যদিও প্রয়োজনের তাগিদে গতকালই ত্রাণ শিবিরের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়৷ রাজ্য ত্রাণ ও পূনর্বাসন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে সারা রাজ্যে ত্রাণ শিবির চালু হয়েছে ৭৫ টি৷ এই শিবিরগুলিতে আশ্রিত রয়েছে ৯৯১৭ টি পরিবার৷ নতুন করে ত্রাণ শিবির খোলা হয়েছে উনকোটি জেলায়৷ এখন পর্যন্ত বন্যায় মৃত্যু সংখ্যা বেরে দাঁড়িয়েছে দুই জন৷ তবে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রচুর৷ বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ পশ্চিম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকটি বন্যা পীড়িত এলাকায় পরিস্থিতির উন্নতি হওয়ার ত্রাণ শিবির গুটিয়ে নেওয়া হবে৷ জল কমে যাওয়ার মোহনপুর মহকুমায় ৩২ পরিবারের লোকজন বারি ফিরে গেছেন৷ জিরানীয়া মহকুমায় ১৪টি ত্রাণ শিবির ছিল৷ কিছু  গ্রাম থেকে জল সরে গেছে৷ ফলে ৬টি শিবিরের মানুষজন এদিন বাড়ি ফিরে গেছে৷ তবে এখনোে অনেক স্থানে জল জমে থাকায় ৮টি শিবির চালু রয়েছে৷ এই ৮টি শিবিরে রয়েছে দুই শতাধিক পরিবার৷ এইদিকে সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড়ে ও সোনামুড়াতে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গেছে৷ বিশালগড়ে ৬টি শিবির খোলা হয়েছিল৷ এই ৬টি শিবিরে ৪৬৬ টি পরিবার আশ্রয় নিয়েছিলেন৷ এর মধ্যে ৫০টি পরিবার বাড়িতে ফিরে গেছে৷ নতুন করে ২টি শিবির করতে হয়েছে  খোয়াইতে৷ তবে তেলিায়মুড়ার যে ৭টি শিবির করা হয়েছিল সেগুলি গুটিয়ে নেওয়া হয়েছে৷ জল কমে যাওয়ার এলাকার ১৪৫ টি পরিবার বাড়িতে ফিরে গেছেন৷ তবে ঊনকোটি জেলার কিছু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত হয়েছে৷ প্রশাসনের উদ্যোগে কৈলাসহর এবং কুমারঘাটে দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানা গেছে৷ হাওড়া ও কাটাখালের জলস্তর কমতে শুরু করেছে৷ এই সাথে বাড়ছে দুর্ভোগও৷ ভট্টপুকুর এলাকায় জলের তোড়ে ভেসে গেছে বহু বাড়ি ঘর৷ গত ২৪ ঘন্টায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top