News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বিপর্যস্ত বিহার, উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Image

বন্যায় বিপর্যস্ত বিহার, উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও পাটনা, ১৪ আগস্ট (হি.স.): বন্যায় বিপর্যস্ত বিহারের বিভিন্ন প্রান্ত| লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| জলে ডুবে রয়েছে বিহারের বিভিন্ন রেল স্টেশন ও রেললাইন| বিহারের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিহার সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিহারের বিভিন্ন প্রান্তে বন্যা দুর্গতদের প্রতি আমার সমবেদনা| বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার| এছাড়াও বিহার সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে|বন্যা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছে বিহারের বিভিন্ন প্রান্তে| নেপালের ত্রাই অঞ্চল এবং সিমপাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহারের কৃষাণগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া এবং কাটিহার জেলায়| এছাড়াও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিহারের দারভাঙ্গা, মধুবনী, সীতামারহি, মাধেপুরা, সাহারসা, সুপৌল, পূর্ব এবং পশ্চিম চম্পারণ জেলা| কিষাণগঞ্জ, কাটিহার এবং আরারিয়া জেলার যোগবাণিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন রেল স্টেশন| রেললাইন ডুবে রয়েছে জলের তলায়| ফলস্বরূপ দুর্ভোগে পড়েছেন অসংখ্য সাধারণ যাত্রী| কারণ, রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ৮টি ট্রেন বাতিল করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top