নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ আগস্ট৷৷ দুদিন পর বন্যার দুর্গতদের খোঁজখবর নিতে বিশালগড়ে পা রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশালগড়ের প্রাক্তন বিধায়ক সমীর রঞ্জন বর্মন৷ তাঁর আগমনে একটা অংশ ক্ষুব্ধ হলেও অনেকের মনে জন্মেছে আশার আলো৷ অনেকের অভিমত বিপদসীমার শেষলগ্ণে উনার আগমন ভাল চোখে দেখছে না বিশালগড়বাসী৷ বিশালগড় মহকুমাবাসীর গ্রহণযোগ্যতা তিনি হারিয়েছেন৷ এবিষয়ে শ্রীবর্মন জানান শারীরিক অসুস্থতার কারনে তিনি এতদিন আসতে পারেনি ৷ না আসলেও তাঁর অনুগামীদের দিয়ে মহকুমা শাসকের কাছে বার্তা পাঠানো হয়েছে প্রশাসন যেন দুর্গতদের পাশে এসে সাহায্য করেন৷ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ রবিবার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সমীর রঞ্জন বর্মন ছুটে আসেন এবং বিশালগড় মহকুমার কয়েকটি বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শন কালে উনার সঙ্গে ছিলেন বিকাশ সাহা, রঞ্জিৎ ঘোষ, দীপক লস্কর, নারায়ন ভট্টাচার্য্য সহ অন্যান্য কর্মীবৃন্ধরা৷ সমীর রঞ্জন বর্মন জানান বিশালগড় মহকুমার দুর্গানগরের বহু পরিবারের বাড়ী ঘর এখনো জলের নীচে৷ প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তেমন কোন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে৷

বিশালগড়ে বন্যা দুর্গতদের তোপের মুখে সমীর বর্মন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















