News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত সুকল ছাত্র উদ্ধার , নিখোঁজ কিশোরীর মৃতদেহ
Image

বন্যায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত সুকল ছাত্র উদ্ধার , নিখোঁজ কিশোরীর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ রাজধানী বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক অবহেলায় ইন্দ্রনগরে মৃত্যু হল এক কিশোরের প্রতাপগড়ে নিখোঁজ হয়েছে এক নাবালিকা সহ দুজন শহর সহ আশপাশের এলাকাতে গত দু’দিনে সহায়তার অভাবে পরিস্থিতি মোকাবিলায় নেমে আহত হয়েছেন বহু লোক৷ প্রশাসনিক অবহেলায় হতাহত এবং নিখোঁজ সংবাদ জানাজানি হতেই সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর বিরোধীরাও৷ বন্যার কবলে পড়ে ইন্দ্রনগর নোওয়াগাঁও’র কৃষ্ণনগরে গতকাল মৃত্যু হল এক কিশোরের৷ মৃত কিশোরের নাম তুষার কর্মকার (১৫)৷ তার পিতার নাম খোকন কর্মকার৷ বাড়ি ইন্দ্রনগর সুকল সংলগ্ণ এলাকাতে৷ কলা গাছের ভেলা বানিয়ে জল পেরিয়ে আসার সময় পড়েথাকা বিদ্যুতের সঙ্গে তার দেহের সংযোগ ঘটে৷ ফলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়৷ অন্যদিকে, প্রতাপগড়ে বন্যার উদ্ধারকাজ সঠিক ভাবে হয়নি বলে নিখোঁজ হয়ে যায় এক কিশোরী৷ নিখোঁজ কিশোরীর নাম স্নেহা দে (১১)৷ তার বাবা তরুণ দে৷ বাড়ি মধ্য প্রতাপগড় ঘোষ পারাতে৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, তরুণ-দে-র গোটা বাড়ি জলমগ্ণ থাকলেও প্রশাসনের কোন উদ্ধাবকারী দল সেখানে যায়নি৷ শেষে নিজের ছোট ছেলে মেয়ের প্রাণ বাঁচাতে তরুণ বাবু নিজেই ছেলে মেয়েকে দু’হাতে নিয়ে জল পার হয়ে নিরাপদ স্থানে আসার চেষ্টা করেন৷ কিন্তু জলের মাঝামাঝি জায়গাতে জলস্রোত তরুন বাবুর হাত থেকে ছেলে মেয়ে দু’জনই ছুটে যায়৷ তখন প্রত্যক্ষদর্শী এক যুবক তার ছেলেকে উদ্ধার করলেও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি৷ জলের স্ত্রোতে ১১ বছরের স্নেহা ভেসে যায়৷ যদিও এই মর্মে পুলিশের নিখোঁজ ডায়েরি করেছেন৷ আগ সকালে উদ্ধার হওয়া কিশোরীর দেহ এই নিখোঁজ মেয়ের বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top