News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত ১২
Image

সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত ১২

শ্রীনগর, ১৪ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের| মৃত যুবকের নাম হল, মহম্মদ সৈয়দ ভাট (২৫)| এই ঘটনার জেরে ভূস্বর্গ পুনরায় তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| রবিবার সোপিয়ান জেলার জৈনাপোরা এলাকায়, অভনীরা গ্রামের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন সন্ত্রাসবাদী| প্রতিবাদে রবিবার রাতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে একদল যুবক|
প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনী গুলি চালালে জখম হয় মহম্মদ সৈয়দ ভাট নামে ওই যুবক| সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের| পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top