News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশের মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ উপহার দিল বিরাট বাহিনী
Image

বিদেশের মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ উপহার দিল বিরাট বাহিনী

পাল্লেকেলে, ১৪ অগাষ্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগের দিনই দেশবাসীকে বিদেশের মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ উপহার দিলেন বিরাট অ্যান্ড কোং৷ রবিবার দ্বিতীয় দিনের শেষে ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯। সোমবার ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামে শ্রীলঙ্কা বাহিনী। কিন্তু শুরুতেই দিমুথ করুণারত্নেকে (১৬) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে নয় উইকেটের পুঁজি নিয়ে ব্যাটিংয়ে নেমে চা পান বিরতির আগে ১৮১ রানেই গুটিয়ে যায় দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা৷ ভারতের জয় ইনিংস ও ১৭১ রানে৷ ১৯৩২-এ টেস্ট অভিষেকের পর এই প্রথম বিদেশে ৩-০ টেস্ট সিরিজ জিতে ইতিহাসের পাতায় নাম তুলল বিরাটের ভারত৷তৃতীয় দিনের শুরুতেই শামি-উমেশের পেস আক্রমণের সামনে সঙ্গাকরার উত্তরসূরীরা মুখ থুবড়ে পড়ে৷ করুনারত্নকে শুরুতেই মাত্র ১৬ রানে সাজঘরে ফেরান অশ্বিন৷ এরপর পুষ্পকুমার ও কুশল মেন্ডিসকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতের জয়ের রাস্তা পাক্কা করে দেন শামি৷ ম্যাচে পাঁচ উইকেট পেলেন বঙ্গ পেসার শামি৷
লাঞ্চের আগেই ৮৪ রানে চার উইকেট খুইয়ে চাপের পাহাড়ে পড়ে যায় শ্রীলঙ্কা৷ অধিনায়ক চন্ডিমল ও ম্যাথিউজ অর্ধশতরান পার্টনারশিপ গড়ে প্রত্যাঘাত করলেও দ্বিতীয় সেশনে অশ্বিন-কুলদীপ স্পিন জুটির সামনে দু’জনেই উইকেট ছুঁড়ে দিয়ে আসেন৷ এরপর বিদেশের মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ ছিল শুধুই সময়ের অপেক্ষা৷শেষ পর্যন্ত ১৮১ রানে থেমে যায় শ্রীলঙ্কা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top