News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপাল, প্রাকৃতিক দুর্যোগে মৃত বেড়ে ৫৬
Image

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপাল, প্রাকৃতিক দুর্যোগে মৃত বেড়ে ৫৬

কাঠমাণ্ডু, ১৪ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে| এখনও পর্যন্ত নেপালে বন্যা ও ধসের কারণে ৫৬ জনের মৃত্যু হয়েছে| নিখোঁজ প্রায় ৩৯ জন| আহতের সংখ্যা ৩৩| বন্যা ও ধসের কারণে প্রায় ৬০০ জন পর্যটক নেপালে আটকে রয়েছেন, তাঁদের মধ্যে অন্তত ২০০ জন ভারতীয়| গত তিন দিন ধরে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে লণ্ডভণ্ড নেপাল| প্রশাসনের তরফে জানানো হয়েছে, পূর্ব নেপালে বন্যা ও ধসের কারণে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং মধ্য নেপালে ২৩ জনের মৃত্যু হয়েছে| পাশাপাশি পশ্চিম নেপালে ২ জন ও মধ্য-পশ্চিম নেপালে ১২ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে|
মেঘভাঙা বৃষ্টি ও ধসের কারণে প্রায় ২ হাজার ৫৬৯টি বাড়ি ধূলিসাত্ হয়ে গিয়েছে| জলের তলায় ৩৯ হাজার ২৭২টি বাড়ি| প্রাকৃতিক দুর্যোগে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার প্রতি দু’লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার| উদ্ধারকাজ এবং দ্রুত ত্রাণ বিলির জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা|
প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালের আটকে রয়েছে প্রায় ৬০০ জন পর্যটক, তাঁদের মধ্যে অন্তত ২০০ জন ভারতীয়| রিজিওনাল হোটেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুমন ঘিমিরে জানিয়েছেন, হাতির সাহায্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে| উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উদয়পুর জেলার গাইঘাটা এলাকা| ত্রিযুগা নদী সংলগ্ন ওই এলাকার বাড়িগুলি জলার তলায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top