News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে খতম দুই মাওবাদী
Image

সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে খতম দুই মাওবাদী

রায়পুর, ১৩ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল দুই কুখ্যাত মাওবাদী| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং একটি দেশি পিস্তল| স্পেশাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (অ্যান্টি মাওয়িস্ট অপারেশনস) ডি এম অবস্থি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সুকমা জেলার কিসতারাম থানার অন্তর্গত জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওযা খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স এবং জেলা রিজার্ভ পুলিশ|

শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত তল্লাশি অভিযান চলে| তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা| নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে মৃত্যু হয় দুই মাওবাদীর| মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং একটি দেশি পিস্তল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top