News Flash

  • Home
  • Uncategorized
  • তহবিল তছরূপের অভিযোগ তুলে রাজ্য সরকারকে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় অর্থ খরচের হিসেব শ্বেতপত্রে জানাতে বলল বিজেপি
Image

তহবিল তছরূপের অভিযোগ তুলে রাজ্য সরকারকে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় অর্থ খরচের হিসেব শ্বেতপত্রে জানাতে বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট৷৷ বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় বরাদ্দ অর্থের লুটপাট চলছে বলে অভিযোগ এনে রাজ্য সরকারের কাছে খরচের হিসেবের শ্বেতপত্র প্রকাশের দাবী জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ তাঁর কটাক্ষ, কেন্দ্রীয় অর্থ বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করার বদলে পার্টি ফান্ডে জমা পড়ছে৷
শনিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনে বিজেপি’র রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য বিপর্যয় মোকাবিলায় কোটি কোটি টাকা বারাদ্দ করেছে৷ অথচ ভারী বর্ষণে শুক্রবার থেকে রাজ্যে যে বিপর্যয় দেখা দিয়েছে সেখানে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সেই অর্থ সঠিক ভাবে ব্যবহৃত হচ্ছে না৷ বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ কিন্তু রাজ্য সরকার তাঁদের দিকে আর্থিক দিক দিয়ে সহায়তার হাত এখনও বাড়িয়ে দেয়নি৷ তাঁর অভিযোগ, বিপর্যয় মোকাবিলায় বরাদ্দ কেন্দ্রীয় অর্থ রাজ্য সরকার দলীয় তহবিলে জমা করছে৷ কারণ, কোটি কোটি টাকা এই খাতে মিললেও, তা সঠিক ভাবে ক্ষতিগ্রস্থদের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি৷
বিপ্লব বাবু বলেন, বন্যা দুর্গতদের সহায়তায় বিজেপি কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন৷ তাঁদের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে৷ বিভিন্ন এলাকায় ত্রাণ শিবিরে বন্যায় ক্ষতিগ্রস্থদের নানা ভাবে সহায়তা করা হচ্ছে৷ তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে৷ কিন্তু জনস্বার্থে কাজ করতে গিয়েও সিপিআইএম স্থানীয় নেতৃত্বদের রোষের মুখে বিজেপি কর্মীদের পড়তে হয়েছে বলে এদিন তিনি উষ্মা প্রকাশ করেছেন৷ তাঁর বক্তব্য, শাসক দলীয় নেতা কর্মীরা বন্যা দুর্গতদের সাহায্য করার বদলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যস্ত৷ যেহেতু, কেন্দ্রীয় অর্থ বন্যা দুর্গতদের কাছে এখনও পৌঁছায়নি তাই গত কয়েক বছরে এই খাতে প্রাপ্ত অর্থ খরচের হিসেব শ্বেতপত্রে প্রকাশ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক অশিষ কুমার সাহা বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করার কোন ইচ্ছা আমাদের নেই৷ মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি খুবই স্পর্শকাতর বলে তিনি দাবী করেন৷ তাঁর দাবী, আগরতলা শহরকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরী করুক রাজ্য সরকার৷ তবে এই বিষয়ে রাজ্য সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি যথেষ্ট অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top