News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রয়োদশতম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বেঙ্কাইয়া নাইডু, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

ত্রয়োদশতম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বেঙ্কাইয়া নাইডু, অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): ভারতের ত্রয়োদশতম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুপ্পাভারাপু বেঙ্কাইয়া নাইডু| শুক্রবার সকাল ১০টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে বেঙ্কাইয়া নাইডুকে ভারতের ত্রয়োদশতম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সদ্য প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা|
ভারতের ত্রয়োদশতম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণের পরই বেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সদ্য প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি প্রমুখরা| টুইট করে বেঙ্কাইয়া নাইডুকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, `অভিনন্দন বেঙ্কাইয়া নাইডু জী| আমার শুভেচ্ছা|’
উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে এদিন সকালে রাজঘাটে পৌঁছে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেঙ্কাইয়া নাইডু| পরে সেখান থেকে ডিডিইউ পার্কে গিয়ে জনসঙ্গ নেতা দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধান জানান তিনি| তারপর লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বেঙ্কাইয়া নাইডু|
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন বেঙ্কাইয়া নাইডু| তিনি পেয়েছেন ৫১৬টি ভোট এবং ১৮টি বিরোধী দলের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪টি ভোট|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top