News Flash

  • Home
  • Uncategorized
  • গোমাংস নিষিদ্ধকরণ মামলায় নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট
Image

গোমাংস নিষিদ্ধকরণ মামলায় নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স) : গুরুর মাংস নিষিদ্ধকরণ মামলায় সবপক্ষের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট । উল্লেখ্য গোমাংস নিষিদ্ধ করে মহারাষ্ট্র সরকার । রাজ্য সরকারের এই নিষিদ্ধকরণে বিরুদ্ধে রায় দেয় বম্বে হাইকোর্ট । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় মহারাষ্ট্র সরকার । তাই শুনানির জন্য এই মামলার সঙ্গে যুক্ত থাকা সবপক্ষের উদ্দেশ্যে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করে মহামান্য সুপ্রিম কোর্ট । বিচারক আর কে অগ্রবাল ও বিচারক অভয় মনোহরের ডিভিশন বেঞ্চ এই নোটিশ জারি করে ।
মহারাষ্ট্রের বাইরে থেকে গুরুর মাংস আনার ব্যাপারে বম্বে হাইকোর্ট যে ছাড় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয় রাজ্য সরকার । ২০১৬ সালের মে মাসে গুরুর মাংস নিষিদ্ধ করে মহারাষ্ট্র সরকার । রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তকে রদ করে দেয় বম্বে হাইকোর্ট । রাজ্য সরকারের গুরুর মাংস নিষিদ্ধকরণ আইনে বলা হয়েছিল যে ব্যক্তির কাছে এই মাংস পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন । যার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top