News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় সোয়াইন ফ্লু আতঙ্ক, মৃত বেড়ে ৬
Image

ওডিশায় সোয়াইন ফ্লু আতঙ্ক, মৃত বেড়ে ৬

ভুবনেশ্বর, ১১ আগস্ট (হি.স.): ওডিশায় সোয়াইন ফ্লু-এ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে| একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা-ও| এখনও পর্যন্ত সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের| এইচ১এন১-এ আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৮৪| প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সোয়াইন ফ্লু-এ আক্রান্ত এক ব্যক্তির| মৃত ব্যক্তির বাড়ি জগতসিংপুরের ত্রিতোল এলাকায়|
এছাড়াও শুক্রবার সম্বলপুর জেলার বুরলাতে ভিমসার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সোয়াইন ফ্লু-এ আক্রান্ত এক ব্যক্তির| মৃতের বাড়ি বারগড় এলাকায়| ওডিশায় সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে| এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪| বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে| সোয়াইন ফ্লু-র এভাবে ছড়িয়ে পড়ায় রীতিমতো উদ্বিগ্ন ওডিশায় স্বাস্থ্য দফতর|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top