News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা নিয়ন্ত্রণে সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে দিল্লি দরবারের দাবি বিরোধীদের
Image

বন্যা নিয়ন্ত্রণে সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে দিল্লি দরবারের দাবি বিরোধীদের

কলকাতা, ১০ আগস্ট (হিস)৷৷ বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারকে আর ও দায়িত্বশীল হতে হবে৷ বিরোধী দলের সঙ্গে এ নিয়ে লাগাতার আলোচনার প্রয়োজন রয়েছে৷ এ বিষয়ে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত কংগ্রেস ও সিপিএম৷ এদিন বিধানসবায় সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর কাছে তারা দিল্লি দরবারের দাবি জানিয়েছেন৷ সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনর ইঙ্কিত প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে৷ ডিভিসি-র জলাধার থেকে ছাড়া জলের দরুন প্রাণহানির ঘটনা নিয়ে ফি বছরের সমস্যা৷ এবছর তা আরও চরমে উঠেছে৷ এর মোকাবিলায় সমাধান সূত্রে খোঁজে রাজধানী চলো, এই নিয়ে আর্জি জানানো হয়েছে শাসকদলের কাছে৷ উদ্ভূত পরিস্থিতিতে ইতি কর্তব্য পালনের ও বিষয়ে শাসকদলের তরফে গুরুত্বপূর্ণ আলোচনার সময় উপস্থিত বলে মন্ত্রী জানান৷ কংগ্রেস বিধায়ক অসিত মিত্র সভায় এদিন বলেন, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার সময় ডিভিসি-র তরফে রাজ্যের সেচ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না৷ এই প্রশ্ণের উত্তরে তিনি বলেন, চিফ ইঞ্চিনিয়ারকে বৈঠকে পাঠানো হয়৷ অথচ তার বক্তব্য গুরুত্বপূর্ণ পায় না৷ একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে৷ এক অতিরিক্ত প্রশ্ণ এনে সিপিআইএম বিধায়ক আনিসুর রহমান সেচমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, এই সময়ে সেচ দফতরের দায়িত্বশীন ভূমিকা পালন করতে হবে৷ প্রতিবছর প্রানহানির ঘটনা ঘটেছে৷ এর সূত্র ধরেই তিনি বলেন, সরকার পক্ষের সমালোচনাৈ নয় তবে তাদের সার্বিক পরিস্থিতি সামাল দিতে হবে৷ যদিও সেচমন্ত্রী এ নিয়ে সরকারের সঠিক অবস্থান এদিন বিদানসভায় জানান নি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top