নয়াদিল্লি , ১১ আগস্ট (হি.স) : দেশের নতুন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান পদের
কার্যভার গ্রহণ করলেন । রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে স্বাগত জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ রাজ্যসভার এক স্বাগত ভাষণে নতুন রাজ্যসভার নতুন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর উদ্দেশ্য বলেন যে জাতি,ধর্ম,বর্ণ ও দলীয় স্বার্থের উর্দ্ধের উঠে রাজ্যসভা পরিচালন করার পরামর্শ ।
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান এই কংগ্রেসনেতা বলেন যে যখন কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন তখন সে তার দলের মতাদর্শ ,দলীয় চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের সবকিছু উজাড় করে দেয় । কিন্তু সে যখন মন্ত্রী হয় তখন তার দায়বদ্ধতা দল ও দেশের মানুষের প্রতি আরো বেড়ে যায়। কিন্তু এর বাইরেও একটি তৃতীয় অবস্থান আছে । সেই অবস্থানে এসে বোঝা যায় , যে আমরা নিরপেক্ষ থেকে নিজের সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করব । বেঙ্কাইয়া নাইডুর উদ্দেশ্যে তিনি বলেন আজ সেই পদে আপনি বসে আছেন বলে রাজ্যসভায় জানান গুলাম নবি আজাদ। দল ও ধর্মের থেকেও বেশি গুরুতবপূর্ণ বিষয় হল ন্যায় ।
লোকতন্ত্র প্রতিষ্ঠা করতে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন কংগ্রসের এই নেতা ।তিনি বলেন যে ভারতীয় লোকতন্ত্রের সুন্দর দিক হচ্ছে এখানে আমরা কাউকে ধনী,দরিদ্র,জাতপাত বা তার বংশ পরম্পরা দিয়ে বিচার করি না । স্বাধীন ভারতের ইতিহাসের দিকে আলকপাত করে তিনি বলেন যে এমন অনেক ব্যক্তি আছে যারা সামান্য পারিবার থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এসে দেশকে সেবা করেছেন ।
গুলাম নবি আজাদ উপরাষ্ট্রপতি নাইডুর প্রশংসা করে বলেন উনি জমি থেকে উঠে দেশের উপরাষ্ট্রপতি পদে বসেছেন । এটা ওনার দীর্ঘ রাজনৈতিক লড়াই, ত্যাগ ও নিষ্ঠার পরিণাম ।

নাইডুকে সমস্ত কিছুর উর্দ্ধের উঠে রাজ্যসভা পরিচালনার পরামর্শ গুলাম নবির
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















