News Flash

  • Home
  • Uncategorized
  • থমথমে খুমুলুঙ, পুলিশের টহল জারি, নিরাপদ স্থানে যাচ্ছে আতঙ্কিত জনগণ
Image

থমথমে খুমুলুঙ, পুলিশের টহল জারি, নিরাপদ স্থানে যাচ্ছে আতঙ্কিত জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট ৷৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর দফতর খুমলুঙ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷ সন্ত্রাস কবলিত এলাকা গুলো থেকে বহু জনজাতি পরিবার ঘরবাড়ি ফেলে নিরাপদ দূরত্বে চলে এসেছে৷ অন্য দিকে পুলিশ সতঃপ্রনোদিত মামলা নথিভুক্ত করেছে৷ মধ্যরাতে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতীয়া৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুরক্ষা বাহিনীকে যথেষ্ঠ বেগ পেতে হয়েছে৷ যদিও গভীর রাত অবধি সংঘর্ষ চলে৷ নতুন করে সংঘর্ষ এড়াতে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন এবং সর্র্বেচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন৷ যদিও এলাকায় থমথমে অবস্তা বিরাজ করছে৷ জানাগেছে, আইপিএফটি’র সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া সহ বেস কয়েকজনের বিরুদ্ধে হিংসা ছড়ানো, অগ্ণি-সংযোগ এবং সম্পত্তি নষ্ট করার অভিযোগ এলে অভিযোগ লিপিবদ্ধ করা হয়৷
গতকাল বিকাল থেকে শুরু হওয়া রাজনৈতিক সন্ত্রাস অধিক রাত পর্যন্ত স্থায়ী হয়৷ সিপিআইএমও আইপিএফটির মধ্যে হামলা পাল্টা হমলায় সমগ্র এলাকা রণাঙ্গনে পরিণত হয়৷ সিপিআএম পার্টি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে পরে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ সিপিআইএম ক্যাডারদের কমপক্ষে ৩০ মটোর সাইকেল পুরিয়ে দেওয়া হয়৷ পার্শ্বপর্তী গ্রামে আইপিএফটি’র কর্মীদের উপর সিপিআইএম ক্যাডারদের হামলার পাল্টা হিসাবে এই ঘটনা৷ আর এর পরেই শুরু হয়ে যায় হামলা ও পাল্টা হামলা৷ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৩ দজনের অবস্থা খুবই খারাপ৷
খুমুলুঙে আইপিএফটি- সিপিআইএম সংঘর্ষের জেরে আবারও বিঘ্নিত হল আইনশৃঙ্খলার পরিবেশ৷ ক্ষমতাসীন সিপিআইএম এই ঘটনাকে সামনে রেখে আজ বিকাল থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করতে শুরু করেছে৷ পাহাড়ি এলাকায় আইপিএফটিও পৃথক কর্মসূচী নিয়েছে৷ ফলে রাজ্যের সর্বত্র উত্তেজনা ছড়াচ্ছে৷ এদিকে গতকাল বিকাল থেকে শুরু হওয়া রাজনৈিৈতক সংঘর্ষ সম্পর্কে পুলিশ জানিয়েছে, আইপিএফটি’র অতর্কিত আক্রমণের মুখে আহত হয়েছেন সিপিআইএম’র প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সাধারণ নাগরিকদের একাংশ৷ আগুনে ত্রিশটি বাইক, সুকটারসহ অন্যান্য ছোট যানবাহন৷ ভাংচুর করা হল দোকানপাট৷ ধবংস হয় প্রচুর সরকারি ও বেসরকারি সম্পত্তি৷ এখনও সমগ্র এডিসি সদরে সাধারণ জনমতে আতঙ্ক বিরাজ করছে৷ যদিও বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রয়েছে জেলা পুলিশ সুপার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা৷ পুলিশ এবং টিএসআর মোতায়েন রয়েছে সদর দফতরের আশপাশের এলাকাতে৷ পুলিশ ঘটনার বিবরণে জানিয়েছে, এদিনের ঘটনাতে সিপিআইএমের স্থানীয় কিছু ক্যাডারবাহিনীও দায়ী রয়েছেন৷ সিপিআইএম ক্যাডার হিসাবে পরিচিত রাজেশ দেববর্র্মর উস্কানিতেই এদিনের ঘটনার সূত্রপাত৷ পরে দাবানলের মতো অসান্তি ছড়িয়ে দেয আইপিএফটি৷ পুলিশ সূত্রে দাবী এদিন দুপুরে খুমুলুঙ এডিসি সদর কার্যালয়ের পেঠনে কিলিংরাই পারাতে প্রথম ঘটনার সূত্রপাত৷ সেখানে সুকুমার দেববর্র্মর বাড়িতে আইপিএফটি দলের সভা চলছিল৷ সুকুমার দেববর্র্ম প্রাক্তন সিপিআইএম নেতা৷ সম্প্রতি তিনি আইপিএফটিতে যোগদান করেন৷ তার বাড়িতে স্থানীয়দের নিয়ে গোপন সভা হচ্ছিল৷ এই খবর পেয়ে স্থানীয় সিপিআইএম ক্যাডার হিসাবে পরিচিত দুই রাজেশ দেববর্র্ম দলবল নিয়ে হামলা চালায়৷ এই ঘটনা হয় দুপুরের পর৷ অভিযুক্তরা সেখানে গিয়ে আইপিএফটি নেতাদের গালাগাল করে বলে অভিযোগ৷ সেখানে প্রতিরোধ করেন আইপিএফটি সমর্থকরা৷ সুকুমার দেববর্মার বাড়ির ঝামেলা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়৷ কিন্তু পরক্ষনেই গোটা এলাকাতে জড়ো হয় প্রায় চার শতাধিক আইপিএফটি সমর্থক৷ তারা মিছিল বের করে থানায় ডেপুটেশন দেয়৷ দাবী জানানো হয় অভিযুক্ত ক্যাডারদের অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ যদিও থানার ওসি দিলীপ দেববর্র্ম তাদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি শান্ত রাখতে আবেদন করেন৷ কিন্তু থানা থেকে বের হয়ে আইপিএফটি কর্মী সমর্থকরা খুমুলুঙস্থিত সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ৷ সেখানে তারা প্রায় ত্রিশটি বাইকে আগুন লাগিয়ে দেয়৷ আক্রমণ থেকে বাঁচতে নেতারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান৷ পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে৷ জানা গেছে, উভয় দলের বহু কর্মী সমর্থক আহত হন৷ আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে৷ এদিকে রাধাপুর থানায় আইপিএফটি এবং সিপিআইএমের তরফে পৃথক পৃথক দুটি মামলার অভিযোগ জমা পরেছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top