News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনায় দুষ্কৃতীদের গুলিতে খুন লালুর বিশ্বস্ত সহযোগী কেদার রাই, ধৃত ২
Image

পাটনায় দুষ্কৃতীদের গুলিতে খুন লালুর বিশ্বস্ত সহযোগী কেদার রাই, ধৃত ২

পাটনা, ১০ আগস্ট (হি.স.): পাটনার দানাপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর কাউন্সিলর কেদার রাই| বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী কেদার রাই| সেই সময়, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী| রক্তাক্ত অবস্থায় আরজেডি কাউন্সিলর কেদার রাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন আরজেডি কাউন্সিলর কেদার রাই| সেই সময়, মোটর বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তিন আততায়ী| রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আরজেডি কাউন্সিলর কেদার রাই| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে হয়তো এই খুন| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top