News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের উন্নয়নে বিজেপিকে সরকারে আনার আহ্বান খান্ডুর, সিপিএমকে ত্রিপুরা ছাড়ার ডাক দিলেন বিপ্লব
Image

রাজ্যের উন্নয়নে বিজেপিকে সরকারে আনার আহ্বান খান্ডুর, সিপিএমকে ত্রিপুরা ছাড়ার ডাক দিলেন বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ ত্রিপুরায় উন্নয়নের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ কেন্দ্রের বিজেপি সরকার আসার পর উত্তর পূর্বাঞ্চলে নয়া দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই অঞ্চলের প্রত্যেকটি রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে উন্নয়ন তরাম্বিত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ আগরতলায় জনজাতি জমায়েতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশে নরেন্দ্র মোদীর আগে কখনও এমন প্রধানমন্ত্রী আসেননি৷ যারা উত্তর পূর্বাঞ্চলের জন্য এধরনের উন্নয়নমূলক কর্মসূচী নিয়েছেন৷ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে তিনি উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন৷ এখন এই অঞ্চলের রাজ্য গুলিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে৷ এর থেকে বাদ যেতে পারে না ত্রিপুরাও৷ ত্রিপুরায় বামেরা যা করে যাচ্ছে তার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াচ্ছে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে কংগ্রেসের সরকার থাকাকালীন সময়েও কোন উন্নয়ন হয়নি৷ কংগ্রেসিরা রাজ্যে ও কেন্দ্রে সরকার চালিয়েছে লুটের জন্য যাতে সিপিআইএম সহযোগী ছিল৷ তিনি বলেন, বিজেপি আর পাঁচটি দলের মতো নয়৷ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়মিত তাদের কাজের রিপোর্ট দিতে হয় প্রধানমন্ত্রীর কাছে৷ মন্ত্রীরা দায়বদ্ধ থাকেন মুখ্যমন্ত্রীর কাছে৷ কাজ না করলে সরিয়ে দিতে দ্বিধা বোধ করা হয় না৷ ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব নেতৃত্বে এই ধরনের একটি জনকল্যাণে মুখি সরকার প্রতিষ্ঠিত হলে তখনই রাজ্যের মানুষের উন্নতি হবে৷ তিনি বলেন, অরুণাচলে বিজেপি সরকার আসার ফলে দ্রুত কর্মচারীদের সপ্তম বেতন কমিশন বাবদ বেতন ভাতা দেওয়া শুরু হয়েছে৷ কিন্তু এখনো ত্রিপুরায় চতুর্থ বেতন কমিশন অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হচ্ছে৷ সরকারের পরিবর্তন ছাড়া এরাজ্যের মানুষদের দুগতি গুচবে না৷ পেমা খান্ডু জানান, ত্রিপুরায় জনজাতি অংশের জনগণের দুঃখ দুর্দশা আর গোপন থাকছে না৷ পরিস্থিতি অন্য খাতে বইছে৷ আর বিধানসভার নির্বাচনের মধ্য দিয়ে এর প্রমাণ মিলবে৷
এদিকে, ত্রিপুরায় দীর্ঘ বামশাসনে জনজাতি অংশের লোকেরাই সবচেয়ে বেশী নিপীড়িত৷ কিন্তু বামফ্রন্ট সরকার এই অংশের জনগণের আস্থা অর্জন করেই এক সময় ত্রিপুরাতে ক্ষমতায় এসেছিল বলে উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ আগরতলায় জনজাতি জমায়েতে ভাষণ রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, জনজাতিরা নিপীড়নের শিকার৷ কিন্তু এখন দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ করতে শুরু করেছে উপজাতিরা৷ কারণ এখন উপজাতি অংশের জনগণও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনতে পারছেন, বুঝতে পারছেন৷ তারা জেনে গেছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকার কি ধরনের প্রকল্প গুলি নিয়েছে৷ কিন্তু তাদের কাছে রাজ্য প্রশাসন এখনও পৌঁছতেই পারছে না৷ বঞ্চিত হচ্ছেন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে৷ সিপিআইএমকে ত্রিপুরা ছাড়ার ডাক দিয়ে তিনি বলেন, আজকের এই দিনে মহাত্মা গান্ধী ইংরেজদের ভারত ছাড়ার ডাক দিয়েছিলেন৷ এখন বিজেপি এই রাষ্ট্র বিরোধী শক্তি তথা চিনের তোষামোদকারী সিপিআইএমকে ত্রিপুরা ছাড়ার ডাক দিয়েছে৷ আর এই ডাকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় প্রত্যেকটি এলাকায় মহারাজা বীরবিক্রমের জন্মদিন পালিত হবে৷ ক্ষমতায় এলে এরাজ্যের কৃতি সন্তান শচিন দেববর্মণের স্মৃতি রক্ষায় উপযুক্তি পদক্ষেপ নেবে সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top