নয়াদিল্লি , ৯ আগস্ট (হি.স.) : গুজরাট থেকে রাজ্যসভার আসনে জিতে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব ও কংগ্রেস
নেতা আহমেদ প্যাটেল । কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ আহমেদ প্যাটেলকে উদ্দেশ্য করে এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন যে এটা একটা কঠিন লড়াই ছিল । এই আসনটি জেতার জন্য বিজেপি সমস্ত রকম চেষ্টা করেছিল । বিজেপি সমস্ত রকম পন্থা অবলম্বন করেছিল কিন্তু দিনের শেষে লোকতন্ত্রেরই জয় হল ।
কংগ্রেসনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি.চিদম্বরম বিজেপিকে বিরুদ্ধে তোপ দেগে বলেছেন যে বিজেপি কিছু দুর্বল বিধায়ককে ভাঙ্গতে পারে কিন্তু কংগ্রেসকে ভাঙ্গতে পারবে না । জয়লাভের পরে আহমেদ প্যাটেল দলের ৪৪ জন বিধায়ক ও দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি গুজরাট রাজ্য বিজেপির উপর চাপ বাড়িয়ে তিনি আগামী গুজরাট বিধানসভা জয়ের কথা বলে দলীয় বিধায়কদের মনবল বৃদ্ধি করেন । পাশাপাশি কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতিও তিনি আস্থাশীল বলে জানিয়েছেন ।
গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় রুপানি জানিয়েছেন যে যদি দুই বিধায়কের ভোট বাতিল করে না দেওয়া হত তবে আহমেদ প্যাটেলে পরাজয় নিশ্চিত ছিল । তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হবে বলে জানিয়েছেন । পাশাপাশি আর এক বিজেপি নেতা পিয়ূষ গোয়েল জানিয়েছেন যে আমরা হারিনি । তিনি বলেন যে গুজরাট বিধানসভায় কংগ্রেস ৫৭ থেকে কমে ৪৪ য়ে দাঁড়িয়েছে ।
রাজ্যসভা নির্বাচনে পরেও বিজেপি-কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















