News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিজেপির মশাল মিছিল
Image

দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিজেপির মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ আগস্ট ৷৷ উত্তর জেলার ৫৪ কূর্তী কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এক বিশাল মশাল মিছিল করা হয়৷ সমস্ত কদমতলা বাজার পরিক্রমা করে বিজেপি দলের কর্মীরা মশাল মিছিল করেন৷ রাজ্য সরকারের দুর্নীতির স্লোগান দিয়ে চলে আজকের মশাল মিছিল৷ মশাল মিছিল ৫৪ কূর্তী কদমতলা বিধানসভা কেন্দ্রের বহু বিজেপি কর্মী অংশ গ্রহণ করেন৷ অল্প বিস্তর বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপি দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা মশাল মিছিলে যোগদেন৷ গোটা কদমতলা বাজার মিছিল করার পর বিজেপির দলিয় অফিসে এসে মিছিলের সমাপ্তি ঘটে৷ মিছিল শেষে বিজেপি দলের কূর্তী কদমতলা মন্ডলের মন্ডল সভাপতি বিদ্যাভূষণ দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন সিপিআইএম এর গুন্ডাবাহিনীর দ্বারা বিজেপি দলের কর্মীরা আক্রান্ত গোটা রাজ্যে৷ এমনকি ১৯৮২ সালের ৯ আগস্ট ভারত ছাড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আজ অর্থাৎ ৯ই আগস্ট বিজেপি দলের প্রদেশ সভাপতি ঘোষণা করেছেন যে – সিপিআইএম ত্রিপুরা ছাড়ার জন্য৷ সেই কর্ম সূচী হিসাবে গোটা রাজ্যের সাথে ৫৪ কূর্তী দমতলা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আজকের এই বিশাল মশাল মিছিল৷ আজকের এই মশাল মিছিলে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top