News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রীল ভেঙে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরি রায়গঞ্জে
Image

গ্রীল ভেঙে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরি রায়গঞ্জে

রায়গঞ্জ, ১০ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার দিনের আলোতে জানালার গ্রীল ভেঙে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
নগদ কুড়ি হাজার টাকা, ল্যাপটপ, বেশ কয়েকটি পেন ড্রাইভ ও হার্ড ডিস্ক সহ চুরি হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়নাও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। বাড়ির গৃহবধু পেশায় ডিএম অফিসের কর্মী শাশ্বতী সেনগুপ্ত বলেন, গত ৪ আগস্ট থেকে রায়গঞ্জের বাইরে ছিলেন তাঁরা। এদিন বেলা সাড়ে ৯’টা নাগাদ বাড়িতে ফিরেই দেখতে পান ঘরের ভেতরে সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ল্যাপটপ, হার্ড ডিস্ক, সোনার গয়না সহ নগদ ২০ হাজার টাকা আলমারি থেকে উধাও।
শাশ্বতী দেবীর সন্দেহ, চুরির ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬’টা থেকে সাড়ে ৯’টার মধ্যেই হয়েছে।বাড়ির পেছনের দিকের জানালার গ্রীল ভেঙেই সম্ভবত দুষ্কৃতিরা ঢুকেছিল বাড়িতে বলেও মনে করছেন তিনি।ঘটনার বিবরণ দিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাশ্বতী দেবী। এদিকে ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভে দফতরের গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে মহকুমা শাসকের কাছেও চুরির ঘটনাটি জানিয়েছেন শাশ্বতী দেবী। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।–

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top