দুর্গাপুর, ১০ আগস্ট (হি.স.) : কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না। বৃহস্পতিবার দুর্গাপুরে দলের নির্বাচনি প্রচারে এসে
স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রের সরকারি নিয়ন্ত্রন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, দেশের আইআইটি, এনআইটির মতো স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে একজন করে মন্ত্রী দায়িত্বে থাকার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যদিও ক্ষমতায় আসার পর একই রকমভাবে রাজ্যের বিভিন্ন স্বশাসিত বিশ্ববিদ্যালয় গুলিতে একজন করে মন্ত্রী দায়িত্ব নেওয়ায় বিস্তর জল্পনা শুরু হয়েছিল। আর এখন একইরকম ভাবে কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কেন্দ্রের নির্দেশিকার পিছনে বেশ কিছু কারন রয়েছে। গত কয়েকবছর ধরে জওহরলালা নেহেরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী শ্লোগানে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। স্বাভাবিকভাবে দেশের সুরক্ষায় সর্ষের মধ্যে ভুত লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে।
এদিন দুর্গাপুরে পুর নির্বাচনে দলের প্রচারে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রয়ী ভারী শিল্পমন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের মতো স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রের সরকারি হস্তক্ষেপের প্রশ্নে তিনি জানান, “রাজ্য সরকারের মানসিকতার সঙ্গে কেন্দ্র সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না। বিরাট ফারাক রয়েছে। রাজ্য শিক্ষা ব্যাবস্থার মধ্যে রাজনীতি এনেছে। মাদ্রাসাকরন করছে। কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদল করে চালাছে। আর কেন্দ্রের উদ্দেশ্য দেশের উন্নয়ন। মানুষের মধ্যে বিকাশ করা।\” দুর্গাপুরের পুর নির্বাচনে শাসকদেলের ভুমিকায় কড়া তোপ দাগেন। তিনি জানান,\” দুর্গাপুরে সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে মানুষের মাধ্যমে পরিবর্তনের বদল আসবে। মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। যদিও তৃণমূল তা করতে দেবে না। রাজ্য পুলিশকে ব্যাবহার করে বহিরাগত লোক নিয়ে এসে ভোট লুট করবে, সন্ত্রাস করবে।\”
কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না : বাবুল সুপ্রিয়
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















