News Flash

  • Home
  • Uncategorized
  • সেপ্ঢেম্বরে আগরতলা-আখাউরা রেল প্রকল্পে জমি হস্তান্তর, কাজ শুরু শীঘ্রই
Image

সেপ্ঢেম্বরে আগরতলা-আখাউরা রেল প্রকল্পে জমি হস্তান্তর, কাজ শুরু শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ আগামী সেপ্ঢেম্বর মাসেই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে রেল লাইন নির্র্মণের জন্য জমি রেল দফতরের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার৷ এর আগে চলতি মাসেই ২০ তারিখ থেকে জমির মালিকদের জমই বাবদ অর্থ দেওয়া শুরু হবে৷ ২৫ আগস্টের মধ্যে সম্পন্ন হবে এই কাজ৷ পশ্চিম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্র্জতিক এই রেল পথের জন্য যে জমি অধিগ্রহণ করা হবে তা আগেই চিহ্ণিত করা হয়েছে৷ এখন জমি অধিগ্রহণ করে আর্থ মিটিয়ে দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে তা হস্তান্তর করা হবে৷ গত ২৮ জুলাই বাধারঘাট তহশিল অফিসে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়৷ ৩১ জুলাই বাধারঘাট মৌজা ও চারিপাড়া মৌজায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে৷ এই প্রকল্পে দুই দেশের সমীক্ষা অনুযায়ী ত্রিপুরার দিকে পাঁচ কিলোমিটার রেললাইনের জন্য জমি অধিগ্রহণ হয়েছে৷ সে অনুযায়ী আগরতলারেল স্টেশন থেকে সিদ্ধিআশ্রম শ্মশান, মাতৃপল্লি, চারিপাড়া, নিশ্চিতপুর হয়ে বাংলাদেশ ঢুকবে লাইন৷ ত্রিপুরার দিকে পাঁচ কিলোমিটার লাইন নির্র্মণের ব্যয় ধরা হয়েচে ৫৮০ কোটি টাকা৷ এর সবচাই কেন্দ্র সরকার বহন করতে চলেছে৷ এদিকে, রাজধানী এক্সপ্রেস চালানোর বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে৷ এর সবটাই কেন্দ্র সরকার বহন করতে চলেছে৷ এদিকে, রাজধানী এক্সপ্রেস চালানোর বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে৷ ১৫ আগস্টকে লক্ষমাত্রা নিয়ে শুরু করে দিয়েছে সীমান্ত রেলওয়ে৷ আগামী দুই একদিনের মধ্যে উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যে আসছেন কাজের তদারকির বিষয়ে৷ সমস্ত কিছু ঠিক থাকলে ১৫ আগস্ট থেকে চলবে রাজধানী এক্সপ্রেস৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top