News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলকে খুঁজে দিলেই পুরস্কার, পোস্টার আমেঠিতে
Image

রাহুলকে খুঁজে দিলেই পুরস্কার, পোস্টার আমেঠিতে

আমেঠি, ৮ আগস্ট (হি.স.): কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী নিরুদ্দেশ| খুঁজে পাওয়া যাচ্ছে না সোনিয়া পুত্রকে| কংগ্রেস সহ-সভাপতির খোঁজ দিলেই মিলবে পুরস্কার| রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠির বিভিন্ন জায়গায় `রাহুল গান্ধী লাপতা’ বা`রাহুল গান্ধী নিরুদ্দেশ’-এই রকম পোস্টারে ছেয়ে গিয়েছে| পোস্টারে পরিষ্কার বলা হয়েছে, রাহুল গান্ধীকে খুঁজে না পাওয়ার কারণে সাংসদরা যে সব উন্নয়নমূলক কাজ করেন, তাঁর কার্যকালে সেই কাজ স্তব্ধ হয়ে গিয়েছে| কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা জানা না গেলেও, পোস্টারে লেখা রয়েছে `নিবেদক-আমেঠির জনতা|’
আমেঠি লোকসভা কেন্দ্রের মানুষজন জানিয়েছেন, গত ৬ মাসে আমেঠিতে আসেননি রাহুল গান্ধী| শেষবার বিধানসভা নির্বাচনের প্রচারে আমেঠিতে গিয়েছিলেন রাহুল| এই বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি যোগেন্দ্র মিশ্র জানিয়েছেন, `রাহুল গান্ধী জাতীয় সহ-সভাপতি| তিনি এমনিতেই সবসময় আমেঠিতে থাকতে পারেন না|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top