News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে আবারও জঙ্গিদের উপদ্রব, পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম তিন জঙ্গি
Image

ভূস্বর্গে আবারও জঙ্গিদের উপদ্রব, পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম তিন জঙ্গি

শ্রীনগর, ৯ আগস্ট (হি.স.): আবারও জঙ্গিদের উপদ্রব ভূস্বর্গে| সেনা-জঙ্গি সংঘর্ষে এবার তপ্ত হল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলা| বুধবার দুপুরে পুলওয়ামা জেলার ত্রালের গুলাব বাগ এলাকায় সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি| নিহত তিন জঙ্গি কোনও জঙ্গি সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| মনে করা হচ্ছে, নিহত জঙ্গিরা জাকির মুসা গোষ্ঠীর সদস্য| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার ত্রালের গুলাব বাগ এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ১.১৫ মিনিট নাগাদ গুলাব বাগ এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ-এর ১৮০ ব্যটালিয়ান, সেনাবাহিনী ৪২ রাষ্ট্রীয় রাইফেলস এবং বিশেষ পুলিশ বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়|
দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন জঙ্গি| নিহত জঙ্গিদের নাম হল, ইশাক আহমেদ ভাট, জাহিদ আহমেদ ভাট এবং মহম্মদ আসরাফ দর| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে নেই, সে বিষয়ে নিশ্চিত হচ্ছে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top