News Flash

  • Home
  • Uncategorized
  • স্বরাষ্ট্র বা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হতে পারে অমিত শাহকে
Image

স্বরাষ্ট্র বা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হতে পারে অমিত শাহকে

নয়াদিল্লি , ৯ আগস্ট (হি.স) : বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে তিন বছর পূর্ণ করার জন্য অমিত শাহকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একই সঙ্গে রাজ্যসভার গুজরাট আসন থেকে জিতে আসার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি রুপে অমিত শাহ তিন বছরের কার্যকাল ঐতিহাসিক বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন যে অমিত শাহয়ের নেতৃত্বে দলের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে । পাশাপাশি তিনি এও জানান যে অমিত শাহের নেতৃত্বে দল উচ্চ আসন লাভ করেছে । উল্লেখ্য এই প্রথমবার রাজ্যসভার সাংসদ হলেন অমিত শাহ । অন্যদিকে গুজরাট থেকে জিতে আসা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি তার জয় লাভের জন্য দল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।
রাজ্যসভার ভোটে জিতে অমিত শাহ তার রাজনৈতিক কেরিয়ারে এক নতুন ইনিংসের সুচনা করতে চলেছেন । সূত্র থেকে জানা যাচ্ছে পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রিমন্ডলে সম্প্রসারণে ক্যাবিনেটে জায়গা হতে পারেন শাহ । তাকে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হতে পারে ।

Releated Posts

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top