News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় এসএফআইয়ের উদ্যোগে রাখী বন্ধন উৎসব
Image

তেলিয়ামুড়ায় এসএফআইয়ের উদ্যোগে রাখী বন্ধন উৎসব

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ আগস্ট৷৷ দেশ জুড়েই আজ চলছে রাখী বন্ধন উৎসব, প্রতি বছরের মত এ বছরও ব্যতিক্রম রাখল না বামপন্থী গন সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, ও উপজাতি ছাত্র ফেডারেশন, আজ সন্ধ্যা সাত ঘটিকায় তেলিয়ামুড়া সব্জি বাজারে এসএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক রাখী বন্ধ উৎসবের আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা তথা সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাস গুপ্ত৷ প্রাক্তন ছাত্র নেতা সুধীর সেন৷ বর্তমান ছাত্র নেতা টুটন দেব নিরঞ্জন দেবনাথ, সহ অনেকে৷ বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ছাত্র নেতা সুধীর সেন বলেন, এক সময় রাখী বন্ধন উৎসব ছিল দেশের এক সৌভতৃত্বের বন্ধনের উৎসব৷ কিন্তু বর্তমানে জাতপাত, হিন্দু মুসলিমের মধ্যে একটি বিভেদ তৈরী করে বর্তমান ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার, জাতির নামে বর্নের নামে, ধর্মের নামে দেশকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি সরকার৷ তাই এই সময় কালের মধ্যে এসএফআই এর রাখী বন্ধন উৎসব বিশাল গুরত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাব্যাক্ত করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top