News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাকে প্রবল বিস্ফোরণে কাঁপল লাহোর, মৃত ২
Image

ট্রাকে প্রবল বিস্ফোরণে কাঁপল লাহোর, মৃত ২

লাহোর, ৮ আগস্ট (হি.স.): প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর লাহোর| সোমবার রাতে লাহোরের বুন্দ রোড এলাকায় একটি ট্রাকে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত ৩৫ জন| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে বুন্দ রোড এলাকায় একটি ফলবোঝাই ট্রাকে বিস্ফোরণ হয়| সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, অ্যাম্বুল্যান্স ও বম্ব স্কোয়াড| আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| চিকিত্সা চলাকালীন দু’জনের মৃত্যু হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|
উল্লেখ্য, একের পর এক জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে লাহোর| গত ২৪ জুলাই আত্মঘাতী তালিবানি হামলায় মৃত্যু হয়েছিল ২৭ জনের| তাছাড়া গত এপ্রিল মাসে বেদিয়ান রোডে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত হয়েছিলেন ১৫ জন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top