News Flash

  • Home
  • Uncategorized
  • পুণেতে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০
Image

পুণেতে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

পুণে , ৮ আগস্ট (হি.স ) : সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মহারাষ্ট্রের অন্যতম প্রধান শহর পুণেতে । মঙ্গলবার শহরের আরও ২০ জন মানুষ সোয়াইন ফ্লুতে আক্রন্ত হয়েছে । তাদের চিকিৎসা শহরের হাসপাতালগুলোতে হচ্ছে । গত আট মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১ জন মানুষের । তার মধ্যে ২৪ জন পুণা শহরের ও বাকি ৫৭ জন শহরতলির বাসিন্দা ছিলেন ।
সূত্র থেকে জানা যাচ্ছে এমুহূর্তে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়া ৩০ জনেরও বেশি রোগীর চিকিৎসা চলছে শহরের হাসপাতালগুলোতে । স্বাস্থ্যের অবনতির কারণে ২০ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।
পুণেতে এবছর পয়লা জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ৫ লক্ষ ৫৪৬ জনের উপর সোয়াইন ফ্লু আছে কি নেই তার পরিক্ষা করা হয়েছে । সন্দেহজনক ৫ হাজার ১০ হাজার ৫০০ মানুষকে ট্যামি ফ্লু দেওয়া হয়েছে । মঙ্গলবারও ২৪৫৮ জনের উপর সোয়াইন ফ্লু আছে কি নেই তার পরিক্ষা করা হয়েছে । তার মধ্যে ১২৬ জনকে ট্যামি ফ্লু দেওয়া হয়েছে । শহরের পৌরসভার পক্ষ থেকে জন সাধারণকে এবিষয়ে সচেতন করার কাজ চলছে । জনগণকে অবগত করা হয়েছে যে যদি ঠান্ডা লাগে বা সর্দি-কাশি হয় তাহলে সঙ্গে সঙ্গে সরকারী হাসপাতালে যোগাযোগ যেন তারা করে ।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top