News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা-শারদোৎসবে জঙ্গি হুমকি না থাকলেওরাজনৈতিক অশান্তির শঙ্কায় সতর্ক রাজ্য পুলিশ
Image

স্বাধীনতা-শারদোৎসবে জঙ্গি হুমকি না থাকলেওরাজনৈতিক অশান্তির শঙ্কায় সতর্ক রাজ্য পুলিশ

আগরতলা, ০৭ আগস্ট (হিস)৷৷ যদিও বর্তমানে রাজ্যে তেমন কোন বৈরী বা জঙ্গি সংগঠণ সক্রিয় নেই৷ যার দরুন এখনও পর্যন্ত বিভিন্ন বৈরী বা জঙ্গি সংগঠনগুলির পক্ষ থেকে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস পালনের বিরোধিতা করা হয়নি৷ যার পলে আপাতত রাজ্য সরকারকে কিছুটা আশ্বস্ত রাখছে৷ তা সত্বেও রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের অভ্যন্তরে বিশেষ নজরদারি শুরু করে দিয়েছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে৷ সুত্রটির দাবী রাজ্যে কোন ধরনের বৈরী সংগঠনের হুমকি না থাকলেও সামনেই বিধানসভা নির্র্বচন৷ নির্র্বচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যে শাসক ও বিরোধী দলগুলি সক্রিয় হয়ে উঠেছে৷ কোন কোন রাজনৈতিক দল হয়ত চাইছে কোন একটি বিষয়কে আগামী নির্বচনের ইস্যু হিসাবে তুলে ধরতে৷ আর এই ইস্যু তৈরি করতে গিয়ে উভয় পক্ষ থেকে যে কোন ধরনের পদক্ষেপের বিষয়টি ভাবিয়ে তুলছে রাজ্য পুলিশের বড় বড় কর্তাদের৷ কারণ বিরোধী শক্তির কাছে শাসক দল এর আগে এত বড় চ্যালেঞ্জের মুকে পড়েনি৷ সমস্ত বিষয়কে মাথায় রেখে পুলিশ প্রশাসন ধারণা করছেন রাজ্যে রাজনৈতিক অশান্তি তৈরি করতে হয়তবা আগামী ১৫ আগস্ট, ২৩ আগস্ট এবং আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকছে৷ তাই বিষয়টি মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ডগ স্কোয়াডের মাধ্যমে রাজ্যের প্রায় প্রতিটি জনবহুল এলাকায় তল্লাশি শুরু হয়েছে৷ রাজ্যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই সময়ে সে বিষয়ে রাজ্য পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে৷ প্রসঙ্গত, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির তৎপরতা এখন তুঙ্গে উঠেছে৷ এবারের নির্বাচন বিগত নির্বাচনগুলির মতো নয়৷ এবারে শাসক ও বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে৷ তাই রাজনৈতিক পারদও চড়বে ক্রমশ৷ তাই পুলিশের আশংকা রাজনৈতিক হিংসার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top