News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ-ত্রিপুরা যোগাযোগ সুগম করতে উদ্যোগী রাজ্যপাল তথাগত রায়
Image

পশ্চিমবঙ্গ-ত্রিপুরা যোগাযোগ সুগম করতে উদ্যোগী রাজ্যপাল তথাগত রায়

কলকাতা, ৮ আগস্ট (হি.স.): ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়| সড়কপথে আগে আগরতলা থেকে কলকাতা যেতে গেলে পাড়ি দিতে হত ১৬০০ কিলোমিটার| কিন্তু ঢাকার মধ্যে দিয়ে আনুমানিক ৫০০ কিমি অতিক্রম করেই ওই দুই শহরের মধ্যে যাতায়ত করা যায়| ২০১৫-র ৬ জুন বাংলাদেশের মধ্যে দিয়ে এই দুই রাজ্যের মধ্যে বাস পরিষেবা শুরু হয়| দুই দেশের প্রধানমন্ত্রী পতাকা নেড়ে ওই যাত্রার শুভারম্ভ করেন| আখাউরা স্থলবন্দর সীমান্তের নো ম্যানস ল্যান্ড দিয়ে ঢোকে আগরতলাগামী বাস|
নিরাপত্তার অভাবের জেরে বেশ কিছুদিন ওই বাসে পর্যাপ্ত যাত্রী জোটেনি| তার উপর চেকপোস্টে ভিসা পরীক্ষা এবং আনুষঙ্গিক কাজের জন্য অনেকটা সময় যাত্রীদের অপেক্ষা করতে হয়| এ সব খতিয়ে বিমানের ভাড়ার তুলনায় কলকাতা আগরতলার বাসের ভাড়া মোটেই কম নয় বলে যাত্রীদের অনেকের অভিযোগ|
ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় হিন্দুস্থান সমাচার-এর এক প্রতিনিধিকে বলেছেন, `আমি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠিতে অনুরোধ করেছি এই ট্রানজিট ভিসার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে| যাঁরা ভারতেরই এক শহর থেকে অন্য শহরে যান, তাঁদের জন্য এই সুবিধা থাকা উচিত|’ যুক্তির সমর্থনে ত্রিপুরার রাজ্যপাল বলেছেন, রাশিয়ার একটি অংশ থেকে কালিনিগ্রাড যেতে গেলে বেলারুশ আর লিথুয়ানিয়ার উপর দিয়ে যেতে হয়| বেলারুশ আর লিথুয়ানিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর স্বাধীন| কিন্তু এর উপর দিয়ে রাশিয়ার দুই শহরে যাতায়তকারীদের পাসপোর্ট ভিসা লাগে না| দুই জার্মানির পুনরায় একত্রিত হওয়ার আগে যাত্রীর টিকিটে ছাপ মেরে পূর্ব আর পশ্চিমের মাঝে যাতায়ত করা যেত| তিনি প্রশ্ন তোলেন, এ রকম একাধিক নজীর আছে যেখানে, কেন ভারতের দুটি শহরের মধ্যে অবিভক্ত ভারতের একটা অংশের মধ্যে দিয়ে ভিসা ছাড়া যাত্রীরা যাতায়াত করতে পারবে না?
উত্তর দিনাজপুরের ইসলামপুর-চোপরার কাছে তেঁতুলিয়া করিডর প্রসঙ্গেও সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন তথাগতবাবু| ভারতের আবেদনে বাংলাদেশ সরকার সেখানে ৬ কিলোমিটার দীর্ঘ সেতু বানিয়ে দিলে ওই অঞ্চলে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার সড়কপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে| তথাগতবাবু বলেন, প্রকল্পটি হলে উপকৃত হবেন উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশের লোক|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top