News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে কলেজ, বিরোধীদের জবাব প্রদেশ বিজেপির
Image

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে কলেজ, বিরোধীদের জবাব প্রদেশ বিজেপির

গুয়াহাটি, ০৮ আগস্ট, (হি.স.) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে সবে চারটি কলেজ স্থাপন হয়েছে। তাঁর নামে ২২টি কলেজ স্থাপন করা হবে। আজ মঙ্গলবার এভাবেই কংগ্রেস এবং অন্য একটি সংগঠন কর্তৃক দীনদয়ালের নামে কলেজ স্থাপন সম্পর্কে কটাক্ষ সংবলিত অভিযোগর জবাব দিয়েছেন বিজেপি-র প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস।
প্রদেশ সভাপতির পালটা জবাব, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কে বলে যাঁরা প্রশ্ন তুলছেন কার্যত তাঁরা মুর্খের স্বর্গে বাস করছেন। এই মহান ব্যক্তির নামে কলেজের নামকরণের ঘটনাকে ব্যক্তিগতভাবে তিনি নিজে এবং তাঁর দল বিজেপি সাদরে স্বাগত জানাচ্ছে বলে জানান তিনি। বলেন, গত দুদিন ধরে বিষয়টিকে নিয়ে সংবাদমাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে দেখে আজ তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।
বলেন, দীনদয়াল উপাধ্যায় কেবল পণ্ডিতই ছিলেন তা নয়, তিনি একজন মহান দাৰ্শনিক ছিলেন। তাঁর বিষয়ে না জেনে অজ্ঞনতাবশত এ ধরনের মন্তব্য করাকে দুৰ্ভাগ্যজনক বলে মনে করেন দাস। বলেন, দীনদয়াল যেহেতু আরএসএস-এর স্বয়ংসেবক ছিলেন, সেই সুবাদে তিনি সমাজের কাজ নীরবে করে গেছেন। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেমন সবার কাছে অপরিচিত ছিলেন, ঠিক তেমনই দীনদয়াল উপাধ্যায়ও অসমের আমজনতার কাছে অপরিচিত থাকার ঘটনা একেবারেই স্বাভাবিক। তাই সরকার এমন বরেণ্য ব্যক্তিত্বের নামে কলেজের নামকরণ করে অসমের স্বনামধন্য ব্যক্তিদের অপমান করেছে বলে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা মোটেও ঠিক নয়।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top