News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা থেকে সিপিএমকে সাফ করে দেবে বিজেপি : শিলচরে সুনীল দেওধর
Image

ত্রিপুরা থেকে সিপিএমকে সাফ করে দেবে বিজেপি : শিলচরে সুনীল দেওধর

শিলচর (অসম), ০৮ আগস্ট, (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে সিপিআইএমকে সাফ করে দেবে বিজেপি। দাবি বিজেপি-র জাতীয় কার্যকারিণী কমিটির সদস্য তথা দলের ত্রিপুরার প্রভারী সুনীল দেওধরের।
আজ মঙ্গলবার শিলচরে বিজেপি কার্যালয়ে কাছাড় জেলা কমিটি আয়োজিত রাখি বন্ধন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত কার্যক্রমে দলীয় কর্মকর্তাদের উজ্জীবিত করে দেওধর আরও বলেন, অসমের জনসাধারণ কংগ্রেসকে পরাজিত করে যেমন বিজেপি জোটকে রাজ্যের ক্ষমতায় বসিয়েছে, একই ভাবে আগামী ২০১৮-এর ফেব্রুয়ারিতে লাল ব্রিগেডকে উৎখাত করে ত্রিপুরা গেরুয়া হয়ে যাবে। দেওধর বলেন, ত্রিপুরার মানুষকে ২৪ বছর ধরে নানাভাবে কুক্ষিগত করে রেথেছে সিপিএম। ওই রাজ্যের মানুষ এখন সিপিএম-এর মুঠো থেকে বের হতে চাইছেন। বরাক উপত্যকার মানুষের সঙ্গে যেহেতু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ত্রিপুরার, তাই সেখান থেকে লাল ব্রিগেডকে তাড়িয়ে দুর্নীতিমুক্ত সুশাসন দিতে পারে এমন দল বিজেপিকে রাজপাটে বসাতে এখানকার জনসাধারণের কাছে আপিল জানান তিনি। এটা বরাকের জনসাধারণের অন্যতম দায়িত্ব বলে মনে করেন সুনীল দেওধর।
রাখি বন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন অসমের প্রভাবশালী মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি একটি সুতোর রাখির কী করে গোটা দেশ তথা বিশ্বকে একসূত্রে বাঁধতে পারে তার ব্যাখ্যা করে এই উৎসবের তাৎপর্য বিশ্লেষণ করেন। ভারতীয় সংস্কৃতি ও সভ্যতা স্থাপনের সংকল্প নিয়ে বিজেপির জন্ম। দলটি এই সংকল্প নিয়েও জনগণতে একীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তাঁর ভাষণে বলেন মন্ত্রী হিমন্তবিশ্ব। তাছাড়া বিজেপির সৌভ্রাতৃ্ত্ব এবং নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ সকলের জন্য উন্নয়নের প্রসঙ্গেও তিনি বক্তব্য পেশ করেছেন।
উল্লেখ্য, দুই নেতা আজই ত্রিপুরা থেকে শিলচর এসেছেন। গতকাল ত্রিপুরার ছয় তৃণমূলি বিধায়কে বিজেপিয়ে যাগদান কার্যক্রমে তাঁরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে সিপিএম হটানোর ডাকও দিয়েছেন তাঁরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top