News Flash

  • Home
  • Uncategorized
  • ভালোবাসার প্রতীক হল রাখি বন্ধন উত্সব, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

ভালোবাসার প্রতীক হল রাখি বন্ধন উত্সব, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): রাখিবন্ধন উত্সব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার সকাল ৭টা নাগাদ টুইট করে রাখিবন্ধন উত্সবের শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, `ভালোবাসা, স্নেহ ও পরস্পরের ওপর ভরসার প্রতীক হল এই রাখি বন্ধন উত্সব| এই শুভ দিনে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক|’ শুধু রাষ্ট্রপতিই নন, শুভ দিনে দেশবাসীকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও| সকাল ৬.৪৭ মিনিট নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে দেশবাসীকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, `দেশবাসীকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা|’
রাখিবন্ধন উত্সব হল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উত্সব| হিন্দু, জৈন ও শিখরা এই উত্সব পালন করে থাকেন| এই দিন দিদি বা বোনের তাঁদের ভাই বা দাদার হাতে `রাখি’ নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top