News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তারেরদাবীতে থানায় গেলেন বিধায়ক
Image

ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তারেরদাবীতে থানায় গেলেন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ আগস্ট৷৷ রবিবার বেলা এগারোটা নাগাদ বিধায়ক রমেন্দ্র নারায়ন দেববর্মা, এমডিসি মায়ারানী দেববর্মা ও এলাকার শাসকদলীয় যুব সংগঠনের নেতৃত্বরা বিশালগড় মহিলা থানায় ভারপ্রাপ্ত এসআই শ্রিপা দাসের সঙ্গে আলোচনায় বসেন৷ কারন গতদিনে ধর্ষন কান্ডে অভিযুক্ত রতন দাসকে গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশানে মিলিত হয় সিপিএম নেতৃত্বরা৷ অভিযুক্ত রতন দাসকে গ্রেপ্তারের জন্য জোড়ালো ভাবে দাবি করেন নেতৃত্বরা৷ উল্লেখ্য, গত শুক্রবার রাতে দক্ষিণ ব্রজপুর এলাকার কুড়ি বছরের এক প্রতিবন্ধী যুবতীকে একই এলাকার বাসিন্দা তথা দুই সন্তানের জনক রতন দাস ধর্ষণ করে বলে অভিযোগ৷ শনিবার সকালে ধর্ষিতার বাবা অভিযুক্ত রতন দাসের নামে বিশালগড় মহিলা থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করে৷ অভিযুক্তকে ধরার জন্য তদন্তকারী অফিসার আশালতা দেবনাথ অভিযান শুরু করেছে৷ থানার ইনচার্জকে বিধায়ক রমেন্দ্র নারাযণ দেববর্মা ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত রতন দাসকে গ্রেপ্তারের দাবি করেছেন৷ ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জানান আমাদের তরফ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবো বলে আশাবাদী৷ এই ঘটনায় গোটা দক্ষিণ ব্রজপুর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top