News Flash

  • Home
  • Uncategorized
  • গুলির লড়াই, জঙ্গির মৃত্যু
Image

গুলির লড়াই, জঙ্গির মৃত্যু

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স): রবিবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তৈবার এক জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পুলওয়ামার সম্বুরা গ্রামে।
সূত্রের খবর, সম্বুরা গ্রামে জঙ্গি ঢুকেছে এখবর পেয়ে নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই। গ্রামে গা-ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা প্রথমে গুলিবর্ষণ করে। পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। তাতে এক জঙ্গির গুলিতে মৃত্যু হয়।

জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য, পুলওয়ামায় এনকাউন্টারে খতম এক লস্কর জঙ্গি

শ্রীনগর, ৭ আগস্ট (হি.স.): ভূস্বর্গে জঙ্গিদের উপদ্রব থামছেই না, বরং বেড়ে চলেছে| কুলগাম, সোপিয়ান, অনন্তনাগ ও বারামুল্লার পর এবার নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে তপ্ত হল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা| সোমবার পুলওয়ামা জেলার সাম্বুরা গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী| নিহত লস্কর-ই-তৈবা জঙ্গির নাম হল, উমর| নিহত আতঙ্কবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল|
উচ্চ পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার সাম্বুরা গ্রামে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন এক আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে সাম্বুরা গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে উমর নামে এক লস্কর-ই-তৈবা জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত লস্কর-ই-তৈবা জঙ্গি উমর কাশ্মীরের লস্কর-ই-তৈবা আবু ইসমাইল গ্রুপের সদস্য|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top