News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরায়েলে নিষিদ্ধ হতে চলেছে বৈদ্যুতিক সংবাদ সম্প্রচারকারী সংস্থা আল জাজিরা
Image

ইসরায়েলে নিষিদ্ধ হতে চলেছে বৈদ্যুতিক সংবাদ সম্প্রচারকারী সংস্থা আল জাজিরা

তেলআবিব , ৭ আগস্ট (হি.স) : সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগে কাতারের অবস্থিত বৈদ্যুতিন সংবাদ সম্প্রচারকারী সংস্থা আল জাজিরাকে নিজেদের দেশে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে ইসরায়েল সরকার । এছাড়াও ইসরায়েলে অবস্থিত আল জাজিরার অফিসকে বন্ধ করার নির্দেশ জারি করতে চলেছে সে দেশের প্রশাসন । ওই চ্যানেলের সঙ্গে যুক্ত সাংবাদিকদের স্বীকৃতও কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রশাসনিক আধিকারিকরা ।
সূত্র থেকে জানা যাচ্ছে যে, ইসরায়েলের তথ্য মন্ত্রী আইয়ুব কারা অভিযোগ করেছেন যে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে আল জাজিরা । তাই আল জাজিরার ইংরেজি ও আরবি ভাষার সম্প্রচার ” অফ এয়ার ” বা সে দেশে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে । এমনকি সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনাহু সম্প্রতি এই চ্যানেলের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো অভিযোগ করেছিলেন । অন্যদিকে বৈদ্যুতিন সংবাদ সম্প্রচার কারী সংস্থা আল জাজিরা ইসরায়েলের এই অভিযোগকে খন্ডন করেছে ও সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের তীব্র ভাষায় নিন্দা করেছে ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, পবিত্র জেরুজালেম শহরে সম্প্রতি হয়ে যাওয়ার সন্ত্রাসী হানার পরে আল জাজিরা চ্যানেল মানুষকে উস্কে দিয়েছিল। তার ফলে দেশে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে । দেশের তথ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে এই বিষয়ে দেশের কেবল মালিকদের সঙ্গে কথা হয়েছে । আর এবিষয়ে তারা সহমতও হয়েছে । যদিও আরও বেশ কয়েকটি আইনি প্রতিক্রিয়া পরেই সম্প্রচার বন্ধ করে দেওয়া সম্ভব হবে । আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে যে সাংবাদিক সম্মেলনে সম্প্রচার বদ্ধ করার নির্দেশ জারি করা হয়েছে সেখানে আল জাজিরার সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি ।
এর আগে সৌদি আরব ও জর্ডনও নিজেদের দেশে আল জাজিরা সম্প্রচার নিষিদ্ধ বন্ধ করে দিয়েছিল । কাতারের বিরুদ্ধে চলতে থাকা কূটনৈতিক নিষেধাঞ্জার কারণে এই সিদ্বান্ত নিয়েছিল ওই দুই দেশ ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top